সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওজন কমাতে সবার আগে কোপ পড়ে খাবারের থালায়৷ আরও বেশি কোপ পড়ে ভাতের উপর৷ চলতি ধারণা, ভাত খেলেই মেদ জমে৷ তা অবশ্য অমূলক নয়৷ চালে থাকা স্টার্চের কারণেই রোগা হতে ভাতকে তাই সকলে এড়িয়েই চলেন৷
কিন্তু খাঁটি বাঙালির ভাত ছাড়া চলে না৷ এদিকে ওজন বেড়ে যাওয়াও মহা সমস্যা৷ এ দু’য়ের গেরোয় পড়ে বাঙালি জেরবার৷ কিন্তু একটা ছোট্ট কৌশলই এ সমস্যা সমাধান করতে পারে৷
না, এর জন্য কোনও ব্যায়াম করতে হবে না৷ সকাল বিকাল জিমে গিয়ে হত্যে দেওয়ারও প্রয়োজন নেই৷ বদল চাই শুধু রান্নার কৌশলে৷
কী করবেন?
গরম ফুটন্ত জলে চাল দেওয়ার আগে একটু নারিকেল তেল যোগ করুন৷ মোটামুটি যে পরিমাণ চাল নেওয়া হচ্ছে তার ৩ শতাংশ পরিমাণ তেল হলেই চলবে৷ অর্থাৎ হাফ কাপ চালের ভাত করতে চাইলে এক চা-চামচ তেল যোগ করুন৷ এবার ভাত হয়ে যাওয়ার পর তা রেফ্রিজারেটরে ঠাণ্ডা করুন প্রায় ঘন্টা ১২৷ পরে খাওয়ার সময় যেটুকু খাবেন সেটুকুই শুধু গরম করে নিন৷
কেন এতে মোটা হওয়ার ঝুঁকি কম? আসলে চালের মধ্যে থাকা স্টার্চ ভেঙে গ্লুকোজ ও গ্লাইকোজেনে পরিণত হয়৷ এই গ্লাইকোজেনের কারণেই মেদ জমে৷ রান্নার আগে নারিকেল তেল যোগ করার ফলে তেলের লিপিড এর মধ্যে ঢুকে পড়ে৷ ফলে স্টার্চের গঠনতন্ত্রে জরুরি পরিবর্তন ঘটে৷ এর জেরেই এইভাবে রান্না করা ভাত খাওয়ায় মেদ জমার সম্ভাবনাও অনেক কমে যায়৷ ব্যায়াম-জিম ছাড়াই ভরপেট ভাত খেয়ে যদি রোগা হওয়া যায়, তবে মন্দ কী!
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা