সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে আট থেকে আশি সকলেই সোশাল মিডিয়ায় মজে। খুদেরাও বাদ যায় না। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে বিভিন্নরকম জিনিস। যা শিশুমনে অন্যরকম প্রভাব ফেলতেই পারে। সেইকারণেই সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বয়সের একটা সীমা রয়েছে। ফলে বয়স ভুল দিয়ে অনেকেই অ্যাকাউন্ট খুলত। কিন্তু এবার থেকে প্রমাণ হিসেবে দিতে হবে নথি। ফলে কারচুপির দিন শেষ। নথি অনুযায়ী বয়স ১৬ বছরের কম হলে অ্যাকাউন্টের রাশ চলে যাবে অভিভাবকদের হাতে। এছাড়াও কিছু বিধিনিষেধের মধ্যেই অ্যাপ ব্যবহার করতে পারবেন অপ্রাপ্তবয়স্করা।
বিশেষ ব্যবস্থাগুলো কী কী
১. এই অ্যাকাউন্টগুলো শুরু থেকেই প্রাইভেট থাকবে। ফলোয়াররা অনুমতি না পেলে ফলো করতে পারবে না।
২. মেসেজিং ফিচারেও থাকবে বদল। শুধুমাত্র পরিচিত ও ফলোয়াররাই মেসেজ করতে পারবেন।
৩. সংবেদনশীল কন্টেন্ট যাবেই না কিশোর-কিশোরীদের প্রোফাইলে।
৪. একঘণ্টার বেশি একটানা অ্যাপ ব্যবহার করতে পারবে না কেউ। একঘণ্টা ইনস্টা চালু থাকলে অ্য়াপটি বন্ধ করার নির্দেশ দেওয়া হবে।
৫. রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে অ্যাপটি।
কিন্তু এ তো রইল সুরক্ষা, অভিভাবকরা কীভাবে নজরদারি করবেন?
অভিভাবকরা ছেলে-মেয়ের অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারবেন। তারা কার সঙ্গে কথা বলছে। তা দেখতে পাবেন। যদিও কী কথা হয়েছে, তা দেখা যাবে না। সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করবে, তা ঠিক করতে পারবেন তাঁরা। অভিভাবকরা চাইলেই নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করতে পারবেন সন্তানের ইনস্টাগ্রাম। যা খুদেদের জন্য কার্যকরী হবে বলেই মনে করছে সংস্থা।
সর্বশেষ খবর
-
ডাক্তারির মাঝেই জাতীয় স্তরে বিরাট লাফ বঙ্গকন্যার! চিনে নিন বিজেপির ‘নবীন টিমে’র মধুছন্দাকে
-
কপিলকে ছুঁয়ে নজির জাদেজার, স্পিন অস্ত্রে বিরাট লিডেও শ্রীলঙ্কায় টেস্টজয়ে ভারতের কাঁটা বৃষ্টি!
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট