সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেটা বা মেয়েটা পড়াশোনায় একটু পিছিয়ে৷ তার মানে এই নয় যে সে উচ্ছন্নে গেল৷ মন্দ ছেলে কিংবা মেয়ের এই সেকেলে আখ্যান সত্যিই পুরনো হয়ে গিয়েছে৷ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পৃথিবী৷ বদলেছে মানুষ৷ বদলে গিয়েছে বড় হয়ে ওঠা৷ আর বড় হয়ে ওঠার সময়ে সিগারেট, মদ ও মাদকে সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়ছে মেধাবি পড়ুয়ারাই৷ এমনটাই দাবি ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষকদের৷
অতিরিক্ত শরীরচর্চা কেড়ে নিতে পারে পুরুষের যৌন ক্ষমতা
ইংল্যান্ডের বিভিন্ন স্কুলের প্রায় ৬০০০ পড়ুয়াদের উপর বেশ কিছু মাস ধরে সমীক্ষা করেছেন গবেষকরা৷ তারপরই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তাঁরা৷ ১৩ থেকে ২০ বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের ব্যবহারের উপর নজর রেখেছিলেন গবেষকরা৷ তাঁদের খাবার অভ্যাস থেকে নেশার অভ্যাস সব জানার জন্য তৈরি হয়েছিল প্রশ্নপত্র৷ তাতেই উঠে এসেছে আসল সত্যটা৷ দেখা গিয়েছে পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকা কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের মধ্যেই নেশার প্রতি আসক্তি বেশি৷
সার্জারি করে মুখের ভোলই পাল্টে ফেলেছেন আয়েশা
এর কারণ কী হতে পারে? বিজ্ঞানীদের মতে, বুদ্ধি থাকলেই মানুষের মধ্যে যুক্তি দিয়ে সবকিছু যাচাই করার প্রবনতা বেড়ে যায়৷ আর উঠতি বয়সে নতুন কিছু করার ঝোঁক সবচেয়ে বেশি থাকে৷ সেই কারণেই এক্সিপেরিমেন্টের ঠেলায় নেশার কবলে পড়ে যায় তরুণ প্রজন্ম৷
ভারতীয় ইঞ্জিনিয়ার আলোককে বাঁচিয়ে মানবিকতার নজির এই ‘হিরো’-র
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের