সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংস্থা ইনটেক্স দেশের বাজারে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করল৷ Intex Aqua Classic 2 একটি বাজেট স্মার্টফোন, যার দাম ৪৬০০ টাকা৷ দেশের সবকটি প্রথম সারির রিটেল আউটলেটে ফোনটি এখন পাওয়া যাচ্ছে৷
Intex Aqua Classic-এর উত্তরসূরি নয়া স্মার্টফোনটির স্লিক ডিজাইন সকলের নজর কাড়বে বলে আশা ইনটেক্সের৷ হ্যান্ডসেটটির ভলিউম ও পাওয়ার বোতাম রয়েছে ডানদিকে, স্পিকারের অবস্থান পিছনের দিকে৷ এটি একটি ফোর-জি এলটিই সাপোর্টেড স্মার্টফোন৷ তবে পুরনো মডেলটির তুলনায় নতুন মডেলটির ব্যাটারি ও ক্যামেরার গুণগতমান ভাল৷
(এবার আরও সস্তায় ফিচারে ঠাসা 4G স্মার্টফোন আনল Intex)
Intex Aqua Classic 2-র স্ক্রিন ৫ ইঞ্চি, পিক্সেল ডেনসিটি ১৯৬ পিপিআই৷ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে এক জিবি র্যাম ও ৮ জিবির ইন্টারনাল স্টোরেজ মিলবে নয়া হ্যান্ডসেটটিতে৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে ৩২ জিবি পর্যন্ত৷
Intex Aqua Classic 2 এর রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল, রয়েছে অটো-ফোকাস ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ৷ সেলফি ক্যামেরাও ৫ এমপি-র৷ ২২০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ ফোনে ৬ ঘন্টা টকটাইম পাওয়া যাবে বলে দাবি সংস্থার৷ স্ট্যান্ডবাই টাইম ২০০ ঘন্টা৷ ফোর-জি ছাড়াও থ্রি-জি, জিপিআরএস, ব্লুটুথ ও মাইক্রো ইউএসবি সাপোর্টেড এই হ্যান্ডসেটটিতে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট পাওয়া যাবে৷ রয়েছে ডুয়াল মাইক্রো সিম কার্ড স্লটও৷
(ভারতে আত্মপ্রকাশের পথে Moto M)
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সুখবর! হাসিনা কাঁটা সরিয়ে চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী, বন্ধন এক্সপ্রেস
-
মিষ্টি কারখানায় কিলবিল করছে আরশোলা, ছত্রাকে ভরা মোমো! দুর্গাপুরে খাবারের দোকানে শিকেয় স্বাস্থ্যবিধি
-
জ্ঞান মঞ্চে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শিক্ষক দিবসে দুই বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করল শ্যাম সুন্দর জুয়েলার্স
-
ইরানের মানচিত্রে নিজের মুখ, ছারখার খার্গ দ্বীপও! তেহরানের বিরুদ্ধে এআই যুদ্ধ ট্রাম্পের
-
বিশ্বের মানচিত্রে বদল, অখণ্ড কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত দেখানো হোক