সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট স্মার্টফোনের রমরমা বাজারে দু’টি নয়া স্মার্টফোন বাজারে আনল Intex৷ সম্প্রতি বেঙ্গালুরুতে এই ফোন দু’টি ফোন লঞ্চ করা হল সংস্থার তরফে৷ Aqua 5.5 VR এবং Aqua Craze II নামের এই দু’টি ফোনের বিক্রি ভারতের বাজারে শুরু হবে আগামী ১৯ অক্টোবর থেকে৷ মাত্র ৬০০০ টাকা বাজেট হলেই ক্রেতারা হাতে পেয়ে যাবেন এই ফোন৷
Aqua 5.5 VR ফোনটিতে রয়েছে ৭২০x১২৮০ রেজোলিউশনের 5.5 inch HD ডিসপ্লে৷ সঙ্গে 64 bit কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর৷ 1GB RAM, 8GB ROM ও 32GB internal memory সমৃদ্ধ এই ফোনে মিলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো৷ এছাড়া থাকছে 5 MP ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার সুবিধাও৷ আর এই ফিচারস সমৃদ্ধ ফোনের মূল্য মাত্র ৫০৯৯ টাকা৷
বাজেট আরেকটু বেশি হলেই মিলবে Aqua Craze II ৷ মাত্র ৫৯৯০ টাকার এই ফোনে থাকছে 5 inch HD ডিসপ্লের সঙ্গে 1.3GHz কোয়াড কোর স্প্রেডট্রাম SC9832a SoC প্রসেসর৷ এছাড়া Aqua 5.5 VR-এর মতই যাবতীয় ফিচারস পাবেন ক্রেতারা এই ফোনে৷
সংস্থা আশাবাদী ভারতের বাজারে এই নয়া ফোন মন জয় করবে ক্রেতাদের৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর