সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা কার্বন মোবাইল দেশের বাজারে নিয়ে এল তাদের নয়া স্মার্টফোন K9 Viraat৷ ই-কমার্স সাইট স্ন্যাপডিল ও দেশজুড়ে কার্বনের রিটেল স্টোরে মিলবে কালো ও সোনালি রঙের মডেল দু’টি৷
Karbonn K9 Viraat স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ স্ক্রিন বেশ বড়, ৫.৫ ইঞ্চির৷ এইচডি আইপিএস ডিসপ্লে, ৭২০x১২৮০ পিক্সেল রেজোলিউশনের৷ তবে রিয়ার ক্যামেরা ততটা উন্নতমানের নয়, মাত্র ৫ এমপি, ফ্রন্টে ৩.২ এমপি৷ রয়েছে এলইডি ফ্ল্যাশ৷ ১.৩ গিগাহার্ৎজ কোয়াড-কোর্ প্রসেসরের সঙ্গে মিলবে ১ জিবি র্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবির৷ এক্সপ্যান্ডেবল ৬৪ জিবি পর্যন্ত৷
সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই হ্যান্ডসেটে থ্রি-জি, ওয়াই-ফাই ও ব্লু-টুথ কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে৷ ব্যাটারি ২৮০০ এমএএইচ হওয়ায় স্ট্যান্ডবাই টাইম ৩৫০ ঘণ্টা ও টকটাইম ৮ ঘন্টা বলে দাবি করেছে কার্বন৷ মডেলটির দাম ৪,৭৯৯ টাকা৷ গত মাসে ভারতের বাজারে Fashion Eye ও Fashion Eye 2.0 নাম দু’টি হ্যান্ডসেট এনেছিল কার্বন৷ প্রথমটির দাম ৫,৪৯০ টাকা ও দ্বিতীয়টির দাম ৬৪৯০ টাকা৷
Experience BIG entertainment Enjoy videos like never b4 on13.9 cm screen and 3D video kit #ThodaBadaSocho #K9Viraat pic.twitter.com/5woUvJ6t9N
— Karbonn Mobiles (@KarbonnSmart) August 24, 2016
সর্বশেষ খবর
-
স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা বহুমাত্রিক, ‘দেশদ্রোহী’ তকমা মুছে বিজেপিকে বার্তা সিপিএমের
-
সাগরের নোনা জলে সাহেব-সুস্মিতার রোম্যান্স! প্রেমচর্চা উসকে ছুটির মুডে ‘কথা’ জুটি
-
প্রীতিকে পেয়েও সুধাকে ভোলেননি ‘মুসাফির ক্যাফে’র চন্দর, বাস্তবে বিক্রান্তের দাম্পত্য সুখের চাবিকাঠি কী?
-
সমস্যা জানাতে হয়রানি নয়! সরকারি দপ্তরেই ‘জনতার দরবার’, দিনক্ষণ জানাল নবান্ন
-
নেপালে নিখোঁজ জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ কর্মী, প্রলয়ে তৈরি নয়া হ্রদে বিপদের শঙ্কা, মৃত ৭৬৮