সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটি সংস্থার যৌথ উদ্যোগে বাজারে আসতে চলেছে একটি নতুন স্মার্টফোন৷ যার দাম মধ্যবিত্তের পকেটের উপর একটুও চাপ ফেলবে না৷ আর এই স্মার্টফোনের সবথেকে বড় ফিচার হতে চলেছে তার র্যাম ও প্রসেসর৷ প্রযুক্তিগত ভাষায়, ‘হেভি ইউজার’দের কথা মাথায় রেখেই বাজারে আসছে এই নয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন৷
লেইকো ও কুলপ্যাড- দুই সংস্থার যৌথ উদ্যোগে আত্মপ্রকাশ করতে চলেছে Cool সিরিজের পরবর্তী স্মার্টফোনটি৷ এর আগে আগস্টে Cool1 Dual স্মার্টফোনটি চিনে মুক্তি পেয়েছিল৷ ওই সিরিজেরই পরবর্তী স্মার্টফোনের বেশ কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করে দিয়েছে একটি ওয়েবসাইট৷ ‘গিজমো চায়না’ জানিয়েছে, ৫.৫ ইঞ্চির ওই নতুন স্মার্টফোনের থাকবে ২.৩৫ গিগাহার্ৎজের স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর৷ সঙ্গে ৪ বা ৬ জিবি র্যাম৷ ৩২, ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটির তিনটি ভেরিয়েন্ট রিলিজ করা হবে৷
এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে৷ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে নয়া হ্যান্ডসেটে৷ ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেলফির জন্য ৮ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷ ব্যাটারিও বেশ শক্তিশালী, ৪০০০ এমএএইচ৷ অনুমান, নয়া হ্যান্ডসেটটির ডিজাইন Le Pro 3-এর মতো হতে পারে৷ বডিতে মেটাল ফিনিশ থাকার দরুন নয়া হ্যান্ডসেটটি দেখতেও দুর্দান্ত হবে, এমনটা আশা করা যায়৷ একইসঙ্গে, দামও যথাসম্ভব কম রেখে প্রস্তুতকারক সংস্থা চায় আরও বেশি হ্যান্ডসেট এ দেশে বিক্রি করতে৷
সর্বশেষ খবর
-
তালসারি-উদয়পুরে উদ্ধার ৫ ওরাংওটাং! কীভাবে ঢুকল ভারতে? ঘনাচ্ছে রহস্য
-
F-এর গেরো! বানান জটে প্রশ্নের মুখে ভারতরত্নের নাগরিকত্ব, বিজ্ঞানীকে নোটিস কমিশনের
-
সুপ্রিম নির্দেশ উড়িয়ে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির
-
বাজারে ছড়িয়ে জাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ! বড়বাজারে হঠাৎ হানা ইবি এবং ড্রাগ কন্ট্রোলের
-
‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’, মনোনয়নপত্র জমা দিয়ে কেন বললেন হুমায়ুনপুত্র?