সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেনোভো তাদের নয়া স্মার্টফোন K6 Power হ্যান্ডসেটটি এক্সক্লুসিভলি লঞ্চ করছে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে, জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স৷ লেনোভোর সঙ্গে ফ্লিপকার্টের গাঁটছড়া সুবিদিত৷ অতীতেও লেনোভোর বহু হ্যান্ডসেট বাজারে এনেছে ফ্লিপকার্ট৷ আসন্ন ২৯ নভেম্বর নয়াদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করবে নতুন হ্যান্ডসেটটি৷
লেনোভো মোবাইলের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “লেনোভো দেশের প্রথম সারির অনলাইন স্মার্টফোন ব্র্যান্ড৷ যাঁরা অনলাইনে স্মার্টফোন কেনেন, তাঁদের প্রতি চারজনের মধ্যে একজন লেনোভো অথবা মোটোরোলা স্মার্টফোন বেছে নেন৷ জনপ্রিয় ‘কে’ সিরিজের নতুন ফোন আনতে ফ্লিপকার্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমরা আরও একবার বাজারের সেরা হতে চাই৷”
এবার আসা যাক, লেনোভোর নতুন হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনে৷ ৫ ইঞ্চির ফুল এইচডি-র আইপিএস ডিসপ্লে, রেজোলিউশন ১৯২০x১০৮০ পিক্সেল৷ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে একটি অ্যাড্রিনো ৫০৫ জিপিইউ ক্লাবড৷ ২ জিবি র্যামের সঙ্গে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৩ জিবি র্যামের সঙ্গে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ- দু’রকম ভেরিয়েন্টের হ্যান্ডসেট বাজারে আসছে৷
ক্যামেরার প্রসঙ্গে আসা যাক, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অপশন নিয়ে আসছে K6 Power, সঙ্গে রিয়ার ফ্ল্যাশ৷ ৪০০০ এমএএইচ-এর নন-রিমুভেবল ব্যাটারি, ডুয়াল সিম সাপোর্টেড ফোর-জি স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে ১১,৪৯৯ টাকা থেকে৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!