সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকঢোল পিটিয়ে নয়, একরকম চুপিসারেই বাজারে আরেকটি নতুন স্মার্টফোন আনল এলজি৷ দক্ষিণ কোরিয়ার বাজারে সম্প্রতি আত্মপ্রকাশ করল LG U৷ আপাতত কালো, গোলাপি ও সাদা রঙের তিনটি হ্যান্ডসেট বাজারে এসেছে৷ ভারতীয় মুদ্রায় স্মার্টফোনটির দাম ২৩, ১০০ টাকার আশেপাশে৷ তবে আপাতত কোরিয়াতেই মিলছে স্মার্টফোনটি৷ ভারতে কবে আসবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি সংস্থার তরফে৷
নতুন হ্যান্ডসেটটি দেখতে অবিকল Google Nexus 5X -এর মতো৷ গুগলের ওই হ্যান্ডসেটটি অবশ্য তৈরি করেছিল এলজি-ই৷ জনপ্রিয় নেক্সাস স্মার্টফোনের বেশ কিছু ফিচার এলজি-র নয়া হ্যান্ডসেটে থাকবে, সেটাই স্বাভাবিক এবং সেটা রয়েছেও৷ ডিসপ্লে, ডিজাইনের দিক থেকে দু’টি মডেলের মধ্যেই অনেক মিল খুঁজে পাওয়া যাবে৷ এলজি-র এই নয়া ফোন অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট যুক্ত৷ অক্টা-কোর প্রসেসরের সঙ্গে ২ জিবি র্যাম৷ ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, রেজোলিউশন ১০৮০x১৯২০ পিক্সেল৷
(বাজারে এল রিলায়েন্সের নতুন ফোর-জি স্মার্টফোন Lyf F1 Plus)
স্মার্টফোনটির ক্যামেরার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে৷ এলজি ইউ হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের৷ সংস্থার দাবি, ফ্রন্ট ক্যামেরার ‘বিউটি শট’ প্রযুক্তির সাহায্যে দুর্দান্ত সেলফি তোলা যাবে৷ এবার আসা যাক স্টোরেজের প্রসঙ্গে৷ ৩২ জিবি ইনবিল্ট মেমোরি সমৃদ্ধ এই ফোনে এসডি কার্ডের সাহায্যে ২ টিবি (১০২৪ জিবি= ১ টিবি) পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই ফোনের ব্যাটারি ৩০০০ এমএএইচ, ওজন ১৩৫ গ্রাম৷
দেখুন সেই ফোনের ফার্স্ট লুক:
LG U Smartphone with 5.2″ display and octa-core processor launched in South Korea
Read more at https://t.co/vCrKqCJJlE pic.twitter.com/CTMvQLv9Cf— Android Advices (@androidadvices) October 28, 2016
সর্বশেষ খবর
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ