সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স রিটেল শুক্রবার ভারতের বাজারে নিয়ে এল Lyf F1 স্মার্টফোন৷ রিলায়েন্স ডিজিটাল স্টোরে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হচ্ছে আজ থেকেই৷ সঙ্গে বিনামূল্যে মিলবে প্রায় ৩ হাজার টাকা দামের একটি ব্লু-টুথ স্পিকার৷ সিটি ব্যাঙ্ক কার্ডহোল্ডারদের জন্য থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগও৷ নয়া হ্যান্ডসেটটির সঙ্গে রিলায়েন্স গিফট ভাউচারও পাবেন ক্রেতারা৷
Lyf F1 ফোনে রয়েছে একাধিক স্মার্ট ফিচার, যার মধ্যে একটি হল ‘স্মার্ট রিং’৷ ফোন হারিয়ে গেলে, এমনকী ভাইব্রেশন মোডে থাকলেও যার সাহায্যে খোঁজ মিলতে পারে সাধের মোবাইলটির৷ পাশাপাশি, রয়েছে ‘স্মার্ট প্লে’ মোড৷ কোনও ভিডিও দেখতে দেখতে চোখ সরিয়ে নিলে নিজে থেকেই ‘পজ’ হয়ে যাবে ভিডিওটি৷ সেই সঙ্গে আরও উন্নত কানেক্টিভিটি ও কম ব্যাটারি খরচের প্রতিশ্রুতি তো রয়েছেই৷
ডুয়াল সিমের (মাইক্রো ও ন্যানো) এই নতুন স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো আপডেট, ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন৷ আইপিএস ডিসপ্লে-কে বাহ্যিক আঘাত থেকে সুরক্ষিত রাখবে এর গরিলা গ্লাস৷ ৬৪ বিট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ এসওসি-র সঙ্গে ক্লাবড ৩ জিবি র্যাম৷ ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল৷ ইনবিল্ট মেমোরি ৩২ জিবি৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে মিলবে রিলায়েন্স জিও সিমকার্ড৷ Lyf F1 স্মার্টফোনের দাম ১৩, ৩৯৯ টাকা৷

সর্বশেষ খবর
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির
-
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২
-
পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির
-
‘মুসলিম ন্যাটো’: আমেরিকার দক্ষিণ এশিয়া নীতি কি এই চুক্তিতে ছায়াপাত ঘটাতে পারে?
-
‘জ্বালানি চাহিদা মেটাতেই ভারত রুশ তেল কেনে’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন মস্কোর