সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তদের জন্য আবারও একঝাঁক নতুন স্মার্টফোন নিয়ে হাজির মাইক্রোম্যাক্স৷ ইউনাইট সিরিজে নতুন দুটি স্মার্টফোনের সংযোজন করল এই মোবাইল সংস্থা৷ মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই এই নয়া স্মার্টফোনদুটির দাম৷ মাইক্রোম্যাক্স ইউনাইট ৪-এর দাম ৬,৯৯৯ টাকা এবং ইউনাইট ৪ প্রো-এর দাম ৭,৪৯৯ টাকা৷ এই নতুন ফোনদুটির সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল, এই ফোনদুটিতে খুব সহজেই ব্যবহার করা যাবে আঞ্চলিক ভাষা৷ এই স্মার্টফোন দুটিই প্রথম ইন্দাস ওএস ২.০ টেকনোলজি ব্যবহার করেছে৷ এর ফলে ১২টি ভিন্ন ভাষা ব্যবহার করতে পারবেন এই ফোনের গ্রাহকরা৷ এই ১২টি ভাষার মধ্যে ৬টি ভারতীয় আঞ্চলিক ভাষা থাকবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷
এর পাশাপাশি নয়া এই দুই স্মার্টফোনে রয়েছে আরও সব চোখ ধাঁধানো ফিচারস৷ এবার এক ঝলকে দেখে নিন কী কী রয়েছে এই নয়া স্মার্টফোনে৷
মাইক্রোম্যাক্স ইউনাইট ৪
৫ ইঞ্চি ডিসপ্লে, ১ গিগাহার্ৎজ প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৭২০x১২৮০ পিক্সেল রেজোলিউশন, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২৫০০ mAh ব্যাটারি৷
মাইক্রোম্যাক্স ইউনাইট ৪ প্রো
৫ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্ৎজ প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৭২০x১২৮০ পিক্সেল রেজলিউশন, ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩৯০০ mAh ব্যাটারি৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের