সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হতাশ জীবনকে আরও হতাশ করে তোলে পারিপার্শ্বিক উপদেশ-অনুপদেশ৷ এ বলে এই কর তো ও বলে ওই কর, সে বলে এটা একবার চেষ্টা করে দেখতে পারতে৷ সুজনদের কথা শুনতে শুনতেই দিন কাবার৷ কিন্তু, আসলে যে কী করণীয় তা আর বুঝে ওঠার উপায় থাকে না৷
আপনার এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে আপনার অভ্যাসের মধ্যে৷ ভাল অভ্যাস আপনাকে নিয়ে যাবে সঠিক পথে, আর বদ-অভ্যাস হামেশাই চালনা করবে বিপথেই৷ এমনই কিছু অভ্যাস আজই ত্যাগ করা দরকার৷
১) দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাসটা এবারে ছাড়ুন। যত দেরি করে উঠবেন তত সব কাজে আপনার দেরি হবে। সকালে উঠলে দেখবেন অনেকটা সময় হাতে রয়েছে৷
২) বাঙালির এই অভ্যাসটা ছাড়া একটু কষ্টকর৷ যখন যা খুশি খেয়ে ফেলার অভ্যাস ছাড়ুন। বাইরের খাবার, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার শরীরের ক্ষতি যেমন করে, তেমনই আপনার জীবনযাত্রার মানও কমিয়ে দেয়।
৩) কঠিন তবে না করার মতো নয়৷ জানি এই রেজোলিউশনটা অনেকবারই নিয়েছেন৷প্রতি বারই ভেঙেছেন। কিন্তু এই বদ অভ্যাস সবথেকে বেশি ক্ষতি করে স্বাস্থ্যের।
৪) নিজের প্রয়োজনীয় জিনিস যদি গুছিয়ে রাখেন, তাহলে সময়মতো সেটা পেতে আপনারই সুবিধা হবে। তাই অগোছালো ভাবটা এবারে ছাড়ুন।
৫) কম খরচের পরিকল্পনা অনেকই হয়৷ কিন্তু হয়ে আর ওঠে কই? অপ্রয়োজনীয় জিনিসের পিছনে যখন তখন খরচ করে ফেললে প্রয়োজনে অনেক সময়ই হাতে টান পড়ে। প্রিয়জনের শখ আহ্লাদও মিটিয়ে উঠতে পারেন না। তাই অতিরিক্ত খরচের অভ্যাস ছাড়ুন।
সর্বশেষ খবর
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ