সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেকনোলজিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে চিনা মোবাইল সংস্থা OnePlus৷ গ্রাহকদের উন্নততর স্মার্টফোন উপহার দিতে ইতিমধ্যেই নানা ধরনের গবেষণা শুরু করেছে এই সংস্থা৷ জানা যাচ্ছে, তাদের আগামী পরিবেশনা OnePlus 3T মোবাইল ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮২১ চিপ৷
এর পাশাপাশি, নয়া এই ফোনটিতে থাকছে অত্যাধুনিক সব ফিচারস৷ জানা গিয়েছে, 821 স্ন্যাপড্রাগন প্রসেসরের পাশাপাশি ফোনটিতে থাকবে 6 GB ব়্যাম, এলসিডি প্যানেল এবং অপটিক অ্যামলেড টেকনোলজি৷
OnePlus 3T ফোনটির আত্মপ্রকাশের আগে থেকেই তার ফিচারস সম্পর্কে গ্রাহকদের উত্তেজনা বাড়ছে৷ এখন এই ফোন সরকারিভাবে লঞ্চ হওয়ার পর কী ধামাকা হয়, তাই এখন দেখার অপেক্ষা৷
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত