সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বিনামূল্যে ডেটা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল জিও৷ তবে সে অফার ফুরনোর বেশি দিন বাকি নেই। তার আগেই কোমর বেঁধে আসরে নেমেছে অন্যান্য টেলিকম অপারেটরগুলি৷ ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থাগুলি কল ও ডেটা দেওয়ার নিরিখে কড়া টক্কর দিচ্ছে জিওকে৷ এবার একধাপ এগোল এয়ারটেল৷ নোকিয়ার সঙ্গে জোট বেঁধে দেশে এবার ৫জি পরিষেবা আনতে চলেছে সংস্থাটি৷
আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp!
ইন্টারনেট পরিষেবার ভবিষ্যত যে ৫জি, তা বলার অপেক্ষা রাখে না৷ ডিজিটাল দুনিয়া যত এগোচ্ছে তত এক জেনারেশন পেরিয়ে অন্য জেনারেশনে পৌঁছনোর চাহিদাও বাড়ছে দ্রুত৷ দেশে ৫জি পরিষেবা চালু হলে যে রীতিমতো বৈপ্লবিক পরিবেশ তৈরি হবে তা আঁচ করেই স্যামসাংয়ের সঙ্গে জোট বেঁধেছিল জিও৷ কী করে দেশে দ্রুতগতির ইন্টারনেট আনা যায়, তারই রোডম্যাপ তৈরি করছিল সংস্থা দুটি৷ কিন্তু টক্কর দিতে পিছিয়ে নেই এয়ারটেলও৷ এবার নোকিয়ার সঙ্গে জোট বেঁধে ৫জি পরিষেবা আনার রাস্তায় এগোল সংস্থাদুটি৷ সম্প্রতি দুই সংস্থার তরফে এই পার্টনারশিপের কথা ঘোষণা করা হয়েছে৷ তবে শুধু ৫জি নয়৷ যতদিন তা আনা সম্ভব হচ্ছে, ততদিন ৪জি পরিষেবাই কীভাবে দেশের প্রতিটি কোণায় পৌঁছয় সে ব্যাপারেই কাজ করবে সংস্থাদুটি৷
জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের
জায়ান্ট সংস্থাগুলির এই সেয়ানে সেয়ানে টক্করে ডেটার মূল্য যে কমবে, এমনটাই প্রত্যাশা ব্যবহারকারীদের৷
OMG! জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে এয়ারটেল
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার