সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুখবর, সুখবর, সুখবর৷ ফের ফোন চালু করলেই শোনা যাবে নোকিয়ার মিষ্টি টিংটিং আওয়াজ৷ কেন না ফের ফোনের দুনিয়ায় ফিরছে ফিনিস টেক জায়ান্ট নোকিয়া৷
মাইক্রোসফট ফোনের ব্যবসা হাতে নেওয়ার পরই মার খায় নোকিয়ার ফোনের ব্যবসা৷ শুধু ডিজাইন বা সফটওয়্যার নিয়ে নয় পরিষেবা নিয়েও সন্তুষ্ট ছিলেন না ক্রেতারা৷ আস্তে আস্তে স্মার্টফোন এবং ট্যাবলেটের বাজার দখল করে ফেলে বিভিন্ন দেশি এবং বিদেশি সংস্থা৷ মাইক্রোসফটের থেকে অনেক কম দামে স্মার্টফোন পাওয়ায় ক্রেতারা আর ব্র্যান্ড নেমের দিকে ভিড়ছিল না৷ ফোনের বাজারে একচেটিয়া আধিপত্য হারিয়ে ফেলে নোকিয়া৷ ফের সেই হারানো মাটি ফিরে পেতে মরিয়া নোকিয়া৷ ফিনিস সংস্থা এইচএমডি গ্লোবাল ওওয়াইয়ের সঙ্গে দশ বছরের চুক্তি সাক্ষর হয়েছে নোকিয়ার৷ এর ফলে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময় মাইক্রোসফটের মোবাইল ইউনিটটি কিনে নেবে এইচএমডি গ্লোবাল সংস্থা৷ শুধু সংস্থা কিনে নেওয়াই নয় মাইক্রোসফটের সাড়ে চার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীকেও নিজেদের সংস্থায় কাজ দেবে এইচএমডি গ্লোবাল৷ তিন বছরের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নোকিয়ার হয়ে অ্যান্ড্রয়েড ফোন তৈরি করবে এইচএমডি গ্লোবাল৷
এবার দেখার সারা বিশ্বের আমজনতাকে কীভাবে ‘কানেক্ট’ বা একসূত্রে বেঁধে ফেলতে পারে নোকিয়া৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার