সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। মাইক্রোসফট পেল তার প্রথম অফিসিয়াল ফেসবুক অ্যাপ। জানা গিয়েছে, উইন্ডোজ ১০ সমর্থিত ডেস্কটপ, ল্যাপটপ এবং স্মার্টফোনে ফেসবুকের এই বেটা অ্যাপ ব্যবহার করা যাবে।
ফেসবুক এবার উইন্ডোজ ১০-এর দিকে মনোনিবেশ করছে। তারই প্রথম ধাপ হিসেবে উইন্ডোজ স্টোর-এ উইন্ডোজ ১০ সমর্থিত ফেসবুকের বেটা অ্যাপ মুক্তি পেল, জানিয়েছেন মাইক্রোসফট-এর এক কর্তা।
তবে, উল্লেখ না করলেই নয়, অ্যাপটা ফেসবুকের হলেও সেটা ডেভেলপ কিন্তু করেছে খোদ মাইক্রোসফট-ই! অনুমান করা হচ্ছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস ভারসনের ফোন যেমন ফেসবুকের ক্লায়েন্ট টানে, সেই প্রতিযোগিতায় পিছিয়ে না থাকার জন্যই উইন্ডোজ-এর এই পদক্ষেপ!
সর্বশেষ খবর
-
নাছোড় বৃষ্টি! ফের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা, কত দিন চলবে? কী জানাল হাওয়া অফিস
-
ভাইকে নিয়ে কুমন্তব্যে ননদকে কুপিয়ে খুন গৃহবধূর, ট্যাঙ্কে দেহ লুকিয়েও মিলল না রেহাই!
-
এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও দুর্গাপুজো, সনাতনী রীতি মেনে উমা বোধনের তোড়জোড়
-
পাওনা টাকা শোধ না দেওয়ার ‘শাস্তি’, তরুণীর পোশাক খুলে দিল পাওনাদাররা, তুলল ভিডিও!
-
বধূ নির্যাতনের ধারা প্রয়োগে আর আইনত বিয়ে বাধ্যতামূলক নয়, জানাল হাই কোর্ট