সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক স্টোরে তুমুল জনপ্রিয় হওয়ার পর এবার দক্ষিণ এশিয়াতেও পা রাখল পোকেমন ‘গো’৷ ১৯৯০-এর শেষের দিকে ও ২০০০ সালের গোড়ায় যথাক্রমে পোকেমন কার্টুন ও খেলনায় গোটা দুনিয়া মজে ছিল৷ সেই জনপ্রিয় কার্টুন চরিত্রই ফের নয়া অবতারে হাজির হয়েছে Nintendo-র হাত ধরে৷ Pokemon Go একটি গেম যেটি খেলা যায় স্মার্টফোনে৷ iOS ও Android ইউজাররা এই গেম খেলতে পারবেন৷ ভার্চুয়াল রিয়ালিটি নির্ভর এই গেম-এ বাস্তবের দুনিয়া থেকে আপনাকে পোকেমনের চরিত্রগুলি সংগ্রহ করে রেড, ব্লু বা ইয়েলো টিমে যোগ দিয়ে অন্যদের সঙ্গে লড়াই করতে হবে৷ ধাপে ধাপে আরও শক্তিশালী হবে আপনার পোকেমন চরিত্রটি৷
মঙ্গলবার পোকেমন গেমের নির্মাতারা একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, এখন থেকে অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে ডাউনলোড করে খেলা যাবে পোকেমন গো৷ ভারত-সহ পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা ও বাংলাদেশের ইউজাররা আনুষ্ঠানিকভাবে গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন৷ Niantic team জানিয়েছে, ভারতে গেমটি লঞ্চ করার আগে বেশ কিছু প্রশাসনিক চ্যালেঞ্জকে অতিক্রম করতে হয়েছে৷ গেমটির সাইজ ৮৬.৬১ এমবি৷
এই গেমের জনপ্রিয়তার মূল কারণ হল, এটি একটি augmented reality নির্ভর গেম৷ মোবাইলের লোকেশন ও ইন্টারনেট কানেকশন চালু রাখলে আপনি রাস্তাঘাটে পোকেমন চরিত্র খুঁজে পাবেন৷ এখনও অ্যান্ড্রয়েড মার্কেটে অন্যতম জনপ্রিয় গেম হল পোকেমন৷ মাইক্রো ব্লগিং সাইট টুইটারের চেয়েও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে পোকেমন গো-র৷ বিশ্বজুড়ে পোকেমন ফ্যানরা পার্কে-শপিং মলে পোকেমন খুঁজে বেড়াচ্ছেন৷ বেড়েছে পথ দুর্ঘটনা৷ গাড়ি-ঘোড়া দেখে পোকেমন খুঁজে বেড়ানোর জন্য বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে৷ এতদিন ভারতে অফিসিয়ালি পোকেমন গো রিলিজ না করলেও বহু ইউজারই এপিকে ফাইল ডাউনলোড করে পোকেমন খেলা শুরু করে দিয়েছিলেন৷ কিন্তু এখন থেকে গুগল প্লে-তে আনুষ্ঠানিকভাবে মিলবে এই গেম৷ তাহলে আর দেরি না করে এখন থেকেই শুরু করে দিন পোকেমন ধরতে৷
(Pokemon নিয়ে দুনিয়া জুড়ে মাতামাতি কেন?)
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত