সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মানেই শীতের বিদায় নেওয়ার পালা৷ ফেব্রুয়ারি মানেই মনপলাশির পদাবলীতে আগুন লাগার পালা৷ তবে প্রেমের এই আঁচে অনেক সময়ই পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়৷ বাঁচার উপায় অবশ্য আছে৷ কিন্তু শরীরের তাগিদে বেশিরভাগ সময়ই তা অবহেলিত থেকে যায়৷ আর কিছু ক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষার অভাব তো রয়েইছে৷

পার্টনারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন
‘ভ্যালেন্টাইনস ডে’র আগেই সেই ঘাটতি পূরণ করতে চলছে জনপ্রিয় সাইট ‘পর্নহাব’৷ শুধু যৌনতা নয় তার সাইড এফেক্ট সম্পর্কেও তরুণ, তরুণীদের এবার অবহিত করবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এই সাইট৷ এর জন্য একটি নতুন প্লাটফর্ম তৈরি করা হয়েছে৷ নাম দেওয়া হয়েছে ‘পর্নহাব সেক্স্যুয়াল ওয়েলনেস সেন্টার’৷ যেখানে যৌনতার ফলে হওয়া রোগ-সংক্রমণ, তা থেকে সতর্ক থাকার উপায় বলা থাকবে৷ প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়ারও সুবিধা থাকবে৷

জানেন, সেক্সে সারবে কোন কোন অসুখ?
শুধু যৌনতা নয় অনলাইন ডেটিংয়ের টিপসও দেওয়া থাকবে এই প্লাটফর্মে৷ থাকবে নারী-পুরুষের সম্পর্ক নিয়ে নানা উপদেশ৷ থাকবে জন্মনিয়ন্ত্রণের উপযোগী পরামর্শও৷ সারা বিশ্বে প্রায় ৭ কোটি মানুষ প্রতিদিন পর্নহাবের সাইটে ক্লিক করেন৷ প্রত্যেকেই এই তথ্যগুলির মাধ্যমে উপকৃত হবেন বলে আশা সাইট কর্তৃপক্ষের৷
পর্নোগ্রাফিতে ভালই আগ্রহ মেয়েদের
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়! মূর্তি মাথায় পড়ে মৃত্যু ২ জনের, আহত কমপক্ষে ৫
-
ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী! আরও বাড়ল ডার্বির জৌলুস
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি