সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচিতদের মাঝে কথার ফোয়ারা ছোটাতে পারেন অনেকেই৷ কারও কারও মতে, কথার মাধ্যমেই নাকি জগৎ জয় করা যায়৷ কিন্তু অচেনার মাঝে সবাই সমান সাবলীলভাবে কথা বলতে পারেন না৷ আপনিও কি তাঁদের দলে? নাকি অচেনার ভিড়ে আপনি সমান সাবলীল? যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তবে অনেকের কাছেই আপনি ঈর্ষার পাত্র হতে পারেন৷ জানেন কেন? গবেষকরা বলছেন, মহিলা মহলে নাকি আপনার আধিপত্য থাকতে বাধ্য৷
[জানেন, ঘনিষ্ঠ আলিঙ্গন-চুমুতে ভাল থাকে আপনার হার্ট?]
নতুন এক গবেষণায় জানা গিয়েছে, যে ব্যক্তি ভাল কথা বলতে পারেন, তিনি সব মহলেই সমান সমাদৃত৷ বিশেষ করে মহিলামহলে তো সেই পুরুষের প্রশংসার শেষ নেই৷ গবেষণা বলছে, আপনি ভাল কথা বলতে পারলে কেল্লাফতে৷ মহিলারা নাকি ভাল কথা বলতে পারা পুরুষদের দারুন পছন্দ করেন৷ শুধু তাই নয়, গবেষকদের দাবি ভাল কথা বলতে পারা পুরুষদের নাকি জীবনে কখনই প্রেমিকার অভাব হয় না৷ এ তো গেল প্রেম শুরুর আগের কথা৷ গবেষণা বলছে, যৌন জীবনেও নাকি অন্য সকলের থেকে ভাল কথা বলতে পারা পুরুষরাই সাফল্য পান বেশি৷ ছোটখাটো ঝামেলা, অশান্তি কোন সম্পর্কেই বা না থাকে? তাও আবার যদি হয় প্রেমের সম্পর্ক৷ প্রেমিকা রাগ করে দু’দিন কথা বলা বন্ধ না করলে কি প্রেম গাঢ় হয়! তাই ঝগড়াঝাটি তো থাকবেই৷ কিন্তু ভাল কথা বলতে পারা প্রেমিকরাই নাকি এই পরিস্থিতি সহজেই হাতের নাগালে আনতে পারেন৷ ভাল কথার মাধ্যমে প্রেমিকার গরম মাথাকে ঠান্ডা করতে পারেন তিনি৷
[পাত্র খুঁজছেন? বিয়ে করার আগে দেখে নিন এই বিষয়গুলি]
শুধু প্রেমই নয়৷ যৌন জীবনেও নাকি যথেষ্ট সফল হন সুবক্তারাই৷ গবেষণা বলছে, যে পুরুষ বেশি ভাল কথা বলতে পারেন, তিনি বিছানাতেও নাকি অন্যান্যদের তুলনায় অনেক এগিয়ে৷ মহিলামহলের মধ্যমণি হতে চাইলে, তাই কথা বলার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন৷
সর্বশেষ খবর
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা