সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম, প্রেম, শুধুই প্রেম। প্রেম-ভালবাসা কি আর কাল বোঝে। প্রেমের কাছে শীতও যা, গনগনে গরমও তা। সঙ্গীর এক চাউনিতে শীতকালেও গরম লাগে, আর গরম কালেও ঠান্ডা। কিন্তু সে তো গেল মন কেমনের গপ্পো। কিন্তু শরীর? শরীর তো কালও বোঝে, গরম, শীত, বসন্তও বোঝে। এমনকী, সেই কালের নিয়মে শরীরের মধ্য়ে নানা হরমোনের খেলাও চলে। তাই প্রেম থাকলেও, সিজন বুঝেই শরীরী খেলায় মত্ত হতে হয়। হ্য়াঁ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। বিশেষজ্ঞরা বলছেন, গরমকালে ভিটামিন ডি বেশিমাত্রায় পাওয়া যায়। ফলে সেরোটেনিন নামক হরমোনের ক্ষরণ বাড়তে থাকে। যা কিনা যৌন চাহিদা বাড়িয়ে তোলে। তাই সঙ্গম ব্যাপারটা কিন্তু গরমকালে একটু বাড়াবাড়ি পর্যায় চলে যায়।
[আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পজিশনে সঙ্গমই কাল! যুবকের যৌনাঙ্গ ‘ভেঙে’ রক্তারক্তি কাণ্ড]
এখানেই যত কাণ্ড! হাওয়া অফিস বলছে, গরম আরও বাড়বে। পাল্লা দিয়ে বাড়বে তাপপ্রবাহ। এমন অবস্থায় যদি দুপুরবেলা সঙ্গমে মেতে ওঠেন তাহলে তা কি সুখকর হবে?
এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, গরমে সঙ্গম মেতে ওঠার সময় কয়েকটা বিষয়ে খেয়াল রাখা অত্য়ন্ত প্রয়োজন। যেহেতু সঙ্গমের সময় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় সেহেতু এক্ষেত্রে বাইরের গরম ও শরীরের গরম মিলে গিয়ে হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, এই গরমে রক্তচাপ বেড়ে গেলে স্ট্রোকের সম্ভাবনা তৈরি হতে পারে।
তা কী করবেন?
১) সঙ্গমের আগে অবশ্যই স্নান করে নিন। এতে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে। তবে সঙ্গমের একদম পর পরই স্নান করবেন না। বরং একটু বিশ্রাম নিন।
২) শীততাপ নিয়ন্ত্রিত ঘরেই সঙ্গমে মেতে উঠুন।
৩) সূর্য ডুবলে তবে শরীরী খেলায় মেতে উঠুন। এক্ষেত্রে সন্ধে বা রাতকেই গুরুত্ব দিন।
৪) সঙ্গম করার আগে চা-কফির পরিবর্তে ঠান্ডা পানীয় খেতে পারেন। এক্ষেত্রে ফলের রসকেই গুরুত্ব দিন। অ্য়ালকোহল থেকে দূরে থাকুন।
[আরও পড়ুন: এই ৫ পরিস্থিতিতে ভুলেও যৌনতা নয়, হতে পারে মহাবিপদ! ]
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে