সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসে, ট্রামে যাচ্ছেন। কিংবা মেট্রোতে রয়েছেন। হঠাৎ করেই শক্ত হয়ে উঠল আপনার লিঙ্গ! মারাত্মক অস্বস্তি! কিংবা অফিসে বসে আছেন, মন দিয়ে কাজ করার মাঝেই হঠাৎ করে শুরু হল লিঙ্গের ওঠা-নামা! নাহ, শুধুই যে যৌনতার চিন্তার ফলে এমনটা ঘটে, তা কিন্তু নয়। বিশেষজ্ঞরা বলছেন, এরকম সমস্যা হতে পারে অন্যকারণে। নাহ, এটা কোনও যৌনরোগও নয়।
যৌনবিশেষজ্ঞদের কথায়, সারা রাতে ঘুমন্ত পুরুষের অন্তত ৫-৬ বার লিঙ্গ দৃঢ় হয়ে ওঠে। এই দৃঢ় হওয়ার নেপথ্যে সব সময় যৌন চিন্তার হাত থাকে না। আসলে পুরুষাঙ্গ খুবই সংবেদনশীল। কোনও নরম জিনিসের স্পর্শ পেলেই লিঙ্গ দৃঢ় হয়ে যায়। ঠিক এমনটাই ঘটতে পারে দিনের বেলাতেও। তবে ইচ্ছে করলেই এরকম সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে।
[আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে সলমনের গায়ে হলুদ! এবার বিয়ের পালা? উচ্ছ্বসিত অনুরাগীরা ]

১) অতিরিক্ত টাইট অন্তর্বাস পরবেন না। পুরুষাঙ্গ খুবই সংবেদনশীল। তাই অতিরিক্ত চাপ লাগলে, দৃঢ় হতে পারে লিঙ্গ।
২) অফিসে বসে এই সমস্যা সম্মুখীন হলে। চেষ্টা করুন চেয়ার থেকে উঠে দাঁড়াতে। একটু হাঁটা চলা করুন।
৩) ঝটপট বাথরুমে গিয়ে অন্তর্বাস ঠিক করে নিন। কিংবা মূত্রত্য়াগ করুন।
৪) যদি যৌনচিন্তা মাথায় আসে, তাহলে ঝটপট তা দূর করতে এমন কিছু করুন, যার ফলে আপনার মনযোগ ঘুরে যাবে।
৫) যৌন বিশেষজ্ঞা মনে করেন, নিয়ম মেনে হস্তমৈথুন না করলে এমনটা হতে পারে। তাই যৌন ইচ্ছা চেপে রাখবেন না। এতে সমস্যা বাড়তে পারে।
[আরও পড়ুন: ঋদ্ধি-সুরঙ্গনার ঠোঁটঠাসা চুমু, টাইমস স্কোয়্যারে ভালোবাসার জোয়ার]
সর্বশেষ খবর
-
‘রক্তের স্বাদ পেয়ে ছিঁড়ে খেয়েছি ওদের’, ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা মেসিদের কোচের
-
‘জীবন মূল্যবান’, সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিল্লি হাই কোর্টের
-
‘টাকা দিয়ে পুরস্কার কিনব, কারও বাপের সাধ্যি নেই…’, বেধড়ক কটাক্ষের মুখে বেফাঁস আলিয়া!
-
স্কুলে হোমওয়ার্কের নামে দ্বিতীয় শ্রেণির হিন্দু ছাত্রকে কলমা পাঠের নির্দেশ! বরখাস্ত শিক্ষক
-
মাদ্রাসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশ এটিএস