সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক আগে নতুন বছরে দুর্দান্ত সুখবর দিয়েছিল রিলায়েন্স জিও। বিনামূল্যে আনলিমিটেড ডেটা এবং ভয়েস কল পরিষেবার অফার ঘোষণা করে চমক দিয়েছিল তারা। হু হু করে বেড়েছিল জিও গ্রাহকের সংখ্যা। তারপর থেকে নতুন বছরে জিওর নতুন কোনও অফারের আশায় থাকেন গ্রাহকরা। আর জিও তাঁদের নিরাশও করে না। প্রত্যাশা মতো এবারও তাই নববর্ষের আগেই ঘোষিত হল দুর্দান্ত অফার। সকলকে হ্যাপি করতে ‘হ্যাপি নিউ ইয়ার’ অফার নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থা।
[নিশ্চিন্ত থাকুন, ২৯ ডিসেম্বরের পরও নির্বিঘ্নে দেখা যাবে সব চ্যানেল]
এবার কী অফার দিচ্ছে কোম্পানি? ৩৯৯ টাকার ট্যারিফ প্ল্যানে রিচার্জ করলে এবার ১০০ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহকরা। অর্থাৎ একপ্রকার বিনামূল্যেই প্রায় তিন মাসের জন্য রিচার্জ করে নিতে পারবেন আপনি। এবার প্রশ্ন হল এই ক্যাশব্যাক কীভাবে পাবেন? না, কোনও টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে না। AJIO ভাউচারের মাধ্যমে ক্যাশব্যাক পাবেন আপনি। যা পাওয়া যাবে MyJio অ্যাপ থেকে। তবে যে কোনও সময় রিচার্জ করলে এই অফার পাবেন না। যেহেতু এটি নিউ ইয়ার অফার, তাই ২৮ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি, ২০১৯-এর মধ্যেই ৩৯৯ টাকার রিচার্জ করতে হবে। MyJio অ্যাপ থেকে রিচার্জ করলে ৭২ ঘণ্টার মধ্যে সেখানেই চলে আসবে AJIO ই-কমার্স সাইটের ভাউচার। আগামী বছর ১৫ মার্চ পর্যন্ত সেই ভাউচার ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। তবে হ্যাঁ, অন্তত এক হাজার টাকার জিনিস কিনলে তবেই ১০০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

পুরনো এবং নতুন, সব গ্রাহকরাই জিওর ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারটি পাবেন। তবে জিওর প্রাইম মেম্বারশিপ পেতে নতুন গ্রাহকদের অতিরিক্ত ৯৯ টাকা দিতে হবে। অর্থাৎ তাঁদের মোট খরচ হবে ৪৯৮ টাকা। ৩৯৯ টাকার রিচার্জে থাকছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং দিনপিছু দেড় জিবি ডেটা। এর মেয়াদ ৮৪ দিন। তাহলে আর দেরি কেন? নতুন বছরে রিচার্জের খরচ বাঁচিয়ে খানিকটা শপিং করা গেলে মন্দ কী!
সর্বশেষ খবর
-
নীরজের এক ফোনেই এশিয়াডের মঞ্চে গেমসে পদকজয়ী যশবীর, কী কথা হয়েছিল দুই তারকার?
-
‘যদি কমিশন রাজনৈতিক দলের নির্দেশে কাজ করে…’, খাম প্রতীক মামলায় ক্ষুব্ধ হাই কোর্ট, স্থগিত রায়দান
-
সপ্তাহে ৫ কর্মদিবসের শতবর্ষ! বৈপ্লবিক পরিবর্তনকে ধরে রাখা গেল না কেন?
-
‘চরম নৃশংসতা! ভাঙা ছিল পা,’ সুশান্তের ময়নাতদন্ত নিয়ে এবার বিস্ফোরক দিদি শ্বেতা
-
‘ধর্ষণ হয়নি’ বলেই ইউ টার্ন তিন ছাত্রীর! জোর করে বয়ান রেকর্ডের অভিযোগে ফের উত্তপ্ত পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়