সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই জিও-র গ্রাহকদের জন্য সুখবর। পুরনো প্ল্যানেই এবার বাড়তি সুবিধা নিয়ে এল সংস্থা। এবার বাড়তি খরচ না করেই অতিরিক্ত ডেটা পেতে পারেন আপনি।
ব্যাপারটা ঠিক কী? সংস্থার তরফে জানানো হয়েছে, দুটি রিচার্জ প্ল্যানে বাড়তি ডেটা পাবেন গ্রাহকরা। একটি ২১৯ টাকা অপরটি ৩৯৯ টাকা। ২১৯ টাকার প্ল্যানে এমনিতে মেলে আনলিমিটেড কলের সুবিধা, প্রতিদিন ১০০ টি করে মেসেজ ও নিয়মিত ৩ জিবি করে ডেটা। এর সঙ্গে মিলত জিওটিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ১৪ দিন। এবার এই ২১৯ টাকা রিচার্জেই পাবেন বাড়তি ২ জিবি ডেটা।
[আরও পড়ুন: ‘ইডির বিরুদ্ধে এখনই পুলিশি পদক্ষেপ নয়’, সন্দেশখালি কাণ্ডে নির্দেশ হাই কোর্টের]
৩৯৯ টাকার প্ল্যানে কী কী মিলত? ২৮ দিনের এই প্ল্যানে থাকে আনলিমিটেড কলিং-এর সুযোগ। প্রতিদিন ৩ জিবি করে ডেটা ও ১০০ টি করে মেসেজ। এবার পেয়ে যাবেন অতিরিক্ত ৬ জিবি ডেটা। সঙ্গে জিওটিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সুবিধা। এখানেই শেষ নয়, আমাজন প্রাইম, ডিসনি হটস্টার-সহ একাধিক ওটিটির সুবিধা পাবেন এই প্ল্যানের গ্রাহকরা।
[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের