সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স বাজারে আনল দুটি এন্ট্রি লেভেল স্মার্টফোন৷ Lyf Flame 8 ও Wind 3, দুটি মডেলই ফোর-জি৷ দুটি মডেলই এক্সক্লুসিভ রিলিজ করেছে ফ্লিপকার্টে৷
লাইফ ফ্লেম ৮ মডেলের ডিসপ্লে ৪.৫ ইঞ্চির, ১.১ গিগাহার্ৎজ কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে রয়েছে ১ জিবি র্যাম৷ রয়েছে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়িয়ে নেওয়া যাবে৷
এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ফোর-জি এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র৷ ২০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ এই ফোনের দাম ৪১৯৯ টাকা৷
এবার আসা যাক উইন্ড ৩ মডেলটি কথায়৷ ৬৯৯৯ টাকা দামের এই স্মার্টফোনের ডিসপ্লে ৫.৫ ইঞ্চির৷ ১.২ গিগাহার্ৎজ কোয়াড-কোর ৬৪ বিট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসরের সঙ্গে রয়েছে ২ জিবি র্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবির৷ ফ্ল্যাশ-সহ রিয়ার ক্যামেরা ৮ এমপি-র৷ ফোর-জি মডেলটির ব্যাটারি ২৯২০ এমএএইচ৷
সর্বশেষ খবর
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি
-
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
-
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস! দুর্ঘটনা দৌলতদিয়া ফেরিঘাটে
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের