Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

চোখ ধাঁধানো ফিচার নিয়ে হাজির Galaxy A8

দুর্দান্ত ফিচারে ঠাঁসা এই সুপার স্মার্টফোনটি আগাগোড়া মেটালফিনিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৬, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৬, ২০:২০

options
link
চোখ ধাঁধানো ফিচার নিয়ে হাজির Galaxy A8 zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। আবারও টেক স্যাভিদের উত্তেজনার পারদ চড়াতে হাজির মোবাইল সংস্থা স্যামসাং। সম্প্রতি সংস্থার নয়া চমক Galaxy A8  এসে গেল বাজারে। বহুদিন ধরেই গ্যালাক্সি এইট স্মার্টফোন লঞ্চের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। আর সেই সঙ্গেই ফোনটিকে নিয়ে ক্রমাগত উত্তেজনা বাড়ছিল টেকপ্রেমীদের।

দুর্দান্ত ফিচারে ঠাঁসা এই সুপার স্মার্টফোনটি আগাগোড়া মেটালফিনিশ। ৬.০ অ্যান্ড্রয়েড মার্শমেলো ভার্সনের এই ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির এইচ ডি ডিসপ্লে, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ এমপি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো সব আকর্ষণীয় ফিচার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু দুঃখের বিষয়, এই স্মার্টফোন লঞ্চ করলেও, ভারতের বাজারে এখনই দেখা মিলছে না Galaxy A8-এর। আপাতত দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছে এটি। আর তার পাশাপাশি ফোনের আগাম বুকিং নেওয়াও শুরু হয়ে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.