সুলয়া সিংহ: কিছুদিন আগে পর্যন্তও সকালে চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজের পাতা ওল্টালেই বড় বড় করে একটি পণ্যের বিজ্ঞাপন ভেসে উঠত৷ “যৌন জীবন দীর্ঘ করতে নিন এই লিঙ্গবর্ধক ক্যাপসুল৷” টিভি-র পর্দায় চোখ রাখলেও সেই একই বিজ্ঞাপনের মুখোমুখি হতে হত৷ ছোটরা এ নিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়াও বেশ কঠিন হয়ে পড়ত৷ তারপরই বৈদ্যুতিন মাধ্যম ও সংবাদপত্রে এই ধরনের তেল বা ক্যাপসুলের বিজ্ঞাপন দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার৷ মাথায় হাত পড়ে কোম্পানিগুলির৷ তাহলে উপায়? কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে তাদের পণ্যের খবর? সেই সমস্যার অভিনব সমাধান করে দিল কলকাতার একটি বিজ্ঞাপন এজেন্সি৷
(Jio-র ধাক্কায় বেসামাল, জলের দরে 4G ডেটা দিচ্ছে Vodafone)
এক্কেবারে অন্যরকমভাবে আউটডোর বিজ্ঞাপনের ভাবনা নিয়ে হাজির হয় SOS IDEA নামের সংস্থাটি৷ শহরের রাস্তায় নানা ধরনের হোর্ডিং চোখে পড়ে পথচারীদের৷ কিন্তু এই বিজ্ঞাপন দেখতে হলে তাকাতে হবে নিচের দিকে৷ ভাবছেন তো, এ আবার কেমন বিজ্ঞাপন! হোর্ডিং, পোস্টার বা লিফলেট নয়৷ একদম ‘হটকে’ স্টাইলে করা হল রকেট ক্যাপসুলের প্রচার৷ প্রথমে পুরুষ মডেলের কাটআউট তৈরি করা হয়৷ এবার সেই কাটআউটকে নিখুঁতভাবে রাস্তার ধারে ফুটপাতে বাতিস্তম্ভের নিচে আড়াআড়িভাবে লাগিয়ে দেওয়া হয়৷ আর সেখানেই রয়েছে সংস্থার সহ-কর্ণধার সৌভিক পায়রার মগজাস্ত্রের ছোঁয়া৷ কাহানি ম্যায় টুইস্ট হল, কাটআউটকে এমনভাবে লাগানো হয়েছে যাতে পুরুষ মডেলের যৌনাঙ্গের উপর থাকবে বাতিস্তম্ভ৷ আর তাতেই বিজ্ঞাপনের সারমর্ম বেরিয়ে আসছে৷
(জানেন, কোন কাজের জন্য কত পারিশ্রমিক পান পর্নস্টাররা?)
রাজারহাট, সল্টলেক এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন স্থানে এই বিজ্ঞাপন নিশ্চয়ই চোখে পড়েছে আপনারও৷ এমন নয়া ভাবনার প্রশংসা কুড়িয়েছে সংস্থাটি৷ এই বিজ্ঞাপনেই ভর করেই আপাতত জনপ্রিয়তার শিখরে উঠছে রকেট ক্যাপসুল৷ দেখে নিন সেই ভিডিও৷
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের