সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকা পেঁপে। খেতেও ভাল, মাখলেও ভাল! অবাক হচ্ছেন? হ্য়াঁ, এমনটাই বলছেন রূপ বিশেষজ্ঞরা। রোজকার রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করলে ত্বক শুধু উজ্জ্বল হবে না, ত্বকের নানা সমস্যাও দূর হবে। কীভাবে ব্যবহার করবেন পেঁপে?
সপ্তাহে ৩ থেকে ৪ বার পেঁপের নরম পাকা অংশ হাতের তালুতে চটকে নিয়ে মুখে, ঘাড়ে, হাতে এবং পায়ে ভাল করে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে এই পাকা পেঁপে।
একটি পাতিলেবুর রসের সঙ্গে হাফ কাপ পাকা পেঁপে চটকে মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি মুখে ব্রাশের সাহায্যে ভাল ভাবে লাগিয়ে নিন। ৩০মিনিট পর শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করুন। ত্বকের ময়লা দূর করতে দারুণ সাহায্য করবে এই ফেসপ্যাক।
[আরও পড়ুন: রং খেলার পর ত্বক জেল্লা হারিয়েছে? রাতারাতি হাল ফেরাতে মেনে চলুন এই টিপস]
এক কাপ সবুজ পেঁপে ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিন সাথে ১ চা চামচ ভিটামিন ই তেল, মধু এবং টকদই মিলিয়ে নিন। মুখে মেখে ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ফেলুন।
পেঁপের বিভিন্ন উপকারি এনজাইম মুখের রোদে পোড়া দাগ এবং কালো ভাব দূর করতে সাহায্য করে। নাক বা থুতনির কালো দাগ, কনুই বা হাঁটুর কালো দাগসহ বিভিন্ন দাগ দূর করে পেঁপের এনজাইম।
[আরও পড়ুন: কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে ঘরেই বানিয়ে ফেলুন বিশেষ ফেসপ্যাক, রইল টিপস]
সর্বশেষ খবর
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে