সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারচুয়াল দুনিয়া হোক বা বড়পর্দা৷ তিনি যখনই আসেন, ভক্তদের মনে নিজের একটা ছাপ রেখে যান৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ হ্যাঁ, কথা হচ্ছে হট অ্যান্ড সিজলিং সানি লিওনের৷

কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে স্বামী ড্যানিয়েলের সঙ্গে মেক্সিকো ঘুরতে গিয়েছিলেন সানি৷ তবে ছুটির দিনেও নিজের ফ্যানদের ভোলেননি তিনি৷ আনন্দের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন৷ জানিয়ে ছিলেন, সমুদ্রসৈকতের বালির উপর দিয়ে ধীরে ধীরে হাঁটতে তাঁর দারুণ লাগে৷ ঘোরার পালা শেষ৷ তবে মেক্সিকোকে বিদায় জানানোর আগে আরও একবার অনুগামীদের মন ভরিয়ে দিলেন বলিউড অভিনেত্রী৷ কীভাবে? সুইমস্যুটে স্বামীর সঙ্গে ধরা দিলেন সিজলিং সানি৷

সৈকতের চোখজুড়ানো দৃশ্যের সঙ্গে সানির উপস্থিতি পরিবেশকে যেন আরও উষ্ণ করে তুলেছিল৷ কখনও ড্যানিয়েলের কোলে উঠে পড়লেন তো কখনও সমুদ্রে পা ডুবিয়ে বসে রইলেন৷ তাঁর পোস্ট করা ছবিগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ এর পাশাপাশি সূর্যাস্তের একটি মনোরম ছবিও পোস্ট করেছেন তিনি৷ সঙ্গে লিখেছেন, এবার কাজে ফেরার সময় হয়ে গিয়েছে৷
ফ্যানদের প্রাপ্তি? সিজলিং সানির থেকে ফ্লাইং কিসই বা কম প্রাপ্তি নাকি?
[আরও বিপাকে কমেডিয়ান, বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!]
[OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’!]
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ