সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা Swipe Technologies বাজারে আনল নতুন ফোর-জি স্মার্টফোন Swipe Elite 2 Plus৷ ডুয়াল সিমের এই স্মার্টফোনটির দাম মাত্র ৪,৪৪৪ টাকা৷ ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি মিলছে হ্যান্ডসেটটি৷
Swipe Elite 2 Plus-এর স্ক্রিন ৫ ইঞ্চির৷ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ১ জিবি ব়্যাম৷ ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে, এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷
ক্যামেরার প্রসঙ্গে আসা যাক৷ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ৷ তবে ফ্রন্ট ক্যামেরা খুব একটা শক্তিশালী নয়, মাত্র ২ মেগাপিক্সেলের৷ ২৫০০ এমএএইচ ব্যাটারি বিশিষ্ট এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট৷
গত আগস্ট মাসে Swipe Technologies বাজারে আনে Konnect Plus বাজেট স্মার্টফোন৷ ৪,৯৯৯ টাকার ওই ডুয়াল সিমের হ্যান্ডসেটের ডিসপ্লে ৫ ইঞ্চির, রেজোলিউশন এইচডি৷
Swipe Elite 2 Plus Smartphone Launched with Jio Welcome Offer Priced at Rs. 4,444https://t.co/VRgjMtnTXo pic.twitter.com/JQtLw8ly6h
— Phone Radar (@phoneradarblog) October 22, 2016
সর্বশেষ খবর
-
‘তুই আমার মামা!’, কেন্দ্রীয় মন্ত্রীর যোগ ব্যায়াম ক্যাম্পে যাওয়ার পথে কেন মেজাজ হারালেন অক্ষয়?
-
এই গাছেই আশ্রয় নিয়েছিলেন বিপন্ন রবিন হুড! মৃত্যু শেরউডের ১২০০ বছর পুরনো সেই বৃক্ষের
-
‘দ্রুত অ্যাম্বুল্যান্স ডাকুন’, বিহারের স্বাস্থ্যমন্ত্রীর যোগা দেখে হেসে খুন নেটিজেনরা
-
পুত্রবধূকে রাস্তায় মারধর! গ্রেপ্তার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী, চলল ডিম থেরাপি
-
অম্বুবাচী চলাকালীন এসব কাজ থেকে বিরত থাকুন, অমান্য করলেই সংসারে সর্বনাশ!