Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Aadhaar

বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা ফের বাড়ল, জেনে নিন পদ্ধতি

কতদিন বাড়ল সময়সীমা? জেনে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১৭:৪৫

options
link
বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা ফের বাড়ল, জেনে নিন পদ্ধতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডে কোনও ভুল ত্রুটি রয়ে গিয়েছে? এখনও তা সংশোধন করতে পারেননি? তাহলে আপনার জন্য স্বস্তির খবর। অনলাইনে এখনও বিনামূল্যেই আধারের খুঁটিনাটি আপডেট করে নিতে পারবেন। কারণ আবারও নিখরচায় আধারের তথ্য আপডেটের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র।

বাড়ি বসে অনলাইনেই আপডেট করে নেওয়া যায় আধার কার্ডের তথ্য। ভুল নাম কিংবা ঠিকানা অথবা জন্ম তারিখে কোনও গন্ডগোল থাকলে তা নিখরচায় আপডেট করে নেওয়া সম্ভব। তবে পরবর্তীতে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, আধার কার্ডের খুঁটিনাটি আপডেট করতে অর্থ খরচ করতে হবে। প্রথমে জানানো হয়, চলতি বছর ১৪ জুনের পর আধার আপডেট করতে হলে গ্যাঁটের কড়ি খরচ করতে হবে। পরে তার সময়সীমা বাড়িয়ে করা হয় ১৪ সেপ্টেম্বর। আর এবার সেই সময়সীমা আরও বাড়ল। জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আধারের তথ্য সংশোধনের ক্ষেত্রে কোনও টাকা খরচ হবে না।

Advertisement

[আরও পড়ুন: ‘বিশ্বকাপে আমরা বিপজ্জনক দল’, ভারতকে হারিয়ে উঠেই শাকিবের গর্জন]

আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) তরফে জানানো হল, যাঁরা ১০ বছর আগে আধার কার্ড করিয়েছেন, তবে ঠিকানা কিংবা অন্যান্য আপডেট করা হয়নি, তাঁরা আগাম ১৪ ডিসেম্বর অর্থাৎ আরও দুমাস নিখরচায় এই পরিষেবা পাবেন। এর পর থেকে প্রতিটি আপডেটের জন্য ৫০ টাকা করে খরচ করতে হবে। এবার জেনে নেওয়া যাক

কীভাবে অনলাইনে আধারের খুঁটিনাটি আপডেট করবেন?

  • UIDAI অফিশিয়াল পোর্টাল https://myaadhaar.uidai.gov.in থেকে আধারের তথ্য আপডেট করা যাবে।
  • এরপর আধার নম্বর দিয়ে লগ ইন করুন। রেজিস্টার্ড করা মোবাইল নম্বরে OTP যাবে। সেটি এন্টার করতে হবে।
  • এবার ক্লিক করুন ডকুমেন্ট আপডেট সেকশনে। সেখানে যে সব তথ্য আপডেট করতে চান, তার ডকুমেন্ট জমা করতে হবে। স্ক্যান করে সেগুলি আপলোড করে দিন।
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করুন। ডকুমেন্ট জমার পর একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাবেন। এই নম্বরটি ব্যবহার করে আধার আপডেটের রিকোয়েস্ট সংক্রান্ত তথ্য পাবেন।

[আরও পড়ুন: তীব্র গরমে ফুটপাথে শোয়াই কাল হল! টেম্পোর চাকায় পিষে মৃত ঝুপড়িবাসী মা ও শিশু]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.