সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল। কোভিড-১৯ মহামারীর মৃত্যুমিছিল রুখতে এবার স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ ‘ফেস শিল্ড’ বা মুখের বর্ম তৈরি করতে চলেছে iPhone প্রস্তুতকারী সংস্থাটি।
Apple is dedicated to supporting the worldwide response to COVID-19. We’ve now sourced over 20M masks through our supply chain. Our design, engineering, operations and packaging teams are also working with suppliers to design, produce and ship face shields for medical workers. pic.twitter.com/3xRqNgMThX
Advertisement— Tim Cook (@tim_cook) April 5, 2020
রবিবার অ্যাপল-এর চিফ এগজিকিউটিভ টিম কুক টুইট করে জানিয়েছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে একধরনের বিশেষ ‘ফেস শিল্ড’ বা বর্ম তৈরি করেছে সংস্থাটির ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি এলাকার কয়েকটি হাসপাতালে প্লাস্টিকের তৈরি এই শিল্ড সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন কুক। নিজের টুইটার হ্যান্ডেলে কুক লেখেন, “এই মুহূর্তে আমরা পরিস্থিতির চাহিদা মাফিক অত্যাবশ্যকীয় সরঞ্জামের জোগান মেটাতে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব।” তিনি আরও জানান, প্রতি সপ্তাহে ১০ লক্ষেরও বেশি ফেস শিল্ড তৈরি করবে অ্যাপল। মার্কিন স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত জোগান দেওয়া হলে সেগুলি চাহিদা মাফিক অন্য দেশে রপ্তানি করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়াও প্রায় ২ কোটি ফেসমাস্ক জোগান দিয়েছে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের উৎসস্থল হুবেই প্রদেশ হলেও চিনের চাইতেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। এপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৩ লক্ষেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় ৯ হাজার জন। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ । এহেন পরিস্থিতিতে আবশ্যকীয় চিকিৎসা সরঞ্জাম যেমন ভেন্টিলেটর প্রস্তুত করতে শুরু করেছে অ্যাপল-এর মতো বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা।
[আরও পড়ুন: করোনা LIVE UPDATE: ভারতে ভাইরাসের বলি ১০৯ জন, আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়াল]
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?