সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর সংক্রান্ত BLO অ্যাপে বড়সড় বদল। এবার ফর্ম আপলোডের পর মিলবে এডিটের অপশন। অর্থাৎ কোথাও কোনও ভুল হলে তা সংশোধন করে নেওয়া যাবে সহজেই। যদিও এই ক্ষমতা থাকছে না বিএলওদের হাতে। এডিটের সুযোগ পাবেন ERO এবং AERO’রা।
রাজ্যে জোরকদমে চলছে এসআইআরের কাজ। তবে পরিস্থিতির জটিলতা বুঝে সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এখনও ফর্ম পূরণ ও জমা দেওয়ার কাজ চলছে। পাশাপাশি বিশেষ অ্যাপের মাধ্যমে সেই ফর্ম আপলোড করছেন বিএলওরা। অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে আপলোডের সময় কিছু ভুল থেকে যাচ্ছে। এতদিন তা সংশোধনের উপায় ছিল না। তবে আজ, সোমবার থেকে বিএলও অ্যাপে এডিট অপশন মিলবে বলেই জানাল নির্বাচন কমিশন। তবে বিএলওরা তা করতে পারবেন না। বিএলওরা ফর্ম আপলোডে ভুল করলে তা শুধরে নিতে পারবেন ERO এবং AERO’রা।
প্রসঙ্গত, প্রথমে বিএলও অ্যাপে ছিল এডিট অপশন। পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। যদিও তারপর কমিশন জানিয়েছিল, অ্যাপে তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। সেই মতোই এবার চালু করা হচ্ছে এডিট অপশন। বিরোধীরা বারবার দাবি করেছে, বিএলও-দের চাপ দিয়ে ভুয়ো নাম এন্ট্রি করানো হচ্ছে। তবে কি সেই কারণেই ফের এডিট অপশন আনল কমিশন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?