সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে আচমকা লগ আউট হয়ে যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! প্রায় দেড় ঘণ্টা পর ফের সোশ্যাল মিডিয়াটি। অবশেষে লগ ইন করা গিয়েছে ফেসবুকে (Facebook) ও ইনস্টায় (Instagram)। এদিন বিশ্বজুড়েই ইউজাররা এই সমস্যার সম্মুখীন হয়েছেন।
[আরও পড়ুন: কলকাতায় নেমেই রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্টকে দেখতে হাসপাতালে ছুটলেন মোদি]
Is anyone else unable to log into Facebook messenger? It’s just logged me out 🤔 pic.twitter.com/bjbWB3xIxN
Advertisement— 🌞 Katrina🌛 (@KatMarBax) March 5, 2024
ফেসবুকে যাঁদের লগ ইন করা ছিল, রাত ৮টা ৫০ মিনিট নাগাদ, হঠাৎই তাঁদের অ্যাকাউন্ট নিজে থেকে লগ আউট হয়ে যায়। প্রথমে কেউ বুঝেই উঠতে পারছিলেন না, আচমকা কী এমন হল? এক্স হ্যান্ডেলে অনেকেই প্রশ্ন করতে থাকে, সকলের সঙ্গেই কি এই একই ঘটনা ঘটছে? প্রত্যেকেই জানান, তাঁদেরও একই অভিজ্ঞতা হয়েছে।
একই অবস্থা ফেসবুকের আরেক সোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেরও। মেসেঞ্জারেও মেসেজ পাঠানো যাচ্ছে না। তবে তাদের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আগের মতোই কাজ করছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই হয়তো সমস্ত অ্যাকাউন্ট লগ আউট হয়ে গিয়েছে। যদিও মার্ক জুকারবার্গের সংস্থার তরফে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে ৯.১৫ মিনিট নাগাদ জুকারবার্গ এক্স হ্যান্ডেলে জানান, “চিন্তার কোনও কারণ নেই। একটু অপেক্ষা করুন। সব ঠিক হয়ে যাবে।” প্রায় দেড় ঘণ্টা র স্বাভাবিক হয় পরিষেবা।
Everybody checking twitter to see if facebook is down for everyone else #facebookdown pic.twitter.com/Yq1WTsfsqp
— Pizza Dad (@Pizza__Dad) March 5, 2024
[আরও পড়ুন: সাড়ে ৮টা কিংবা ৯টা নয়, অবশেষে চূড়ান্ত কলকাতা ডার্বি শুরুর সময়]
সর্বশেষ খবর
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত