সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ডিপ্রেশন, কখনও মানসিক অস্থিরতা, কখনও লোক দেখানোর দৌড়ে পিছিয়ে পড়ার ভয়! নিয়মিত ফেসবুকের মতো সোশ্যাল সাইটে যাঁদের অবাধ আনাগোনা, তাঁদের মধ্যে এই ধরনের প্রবণতা প্রায়ই দেখা যায়। এছাড়াও ফেসবুকে আসক্তদের মধ্যে মনঃসংযোগের অভাব, মিথ্যা কথা লিখে নিজেকে জাহির করার মতো প্রবণতাও নতুন নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এতদিন এসব নিয়ে মুখ না খুললেও এবার খোদ ফেসবুক কর্তৃপক্ষই স্বীকার করে নিল, বেশিক্ষণ ফেসবুকে থাকলে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি মানসিক অবসাদে ভুগতে পারেন।
[জানেন, ঠিক কতক্ষণ দীর্ঘ সঙ্গম চান মহিলারা?]
একটি ব্লগে গত শুক্রবার ফেসবুকের গবেষকরা জানতে চান, সোশ্যাল মিডিয়ায় বেশিক্ষণ সময় কাটানো কি খারাপ? এই প্রশ্নের কোনও সুনির্দিষ্ট উত্তর না দিলেও শীর্ষস্থানীয় সোশ্যাল নেটওয়ার্ক সংস্থাটি হাবেভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারাও বিষয়টি নিয়ে চিন্তিত। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ইঙ্গিত, তিনি আরও খানিকটা সময় চান এই নিয়ে গবেষণার জন্য। আর এরপরই বোমাটি ফাটিয়েছে ফেসবুক। তারা এখন একটি ‘মিউট’ বোতাম নিয়ে দীর্ঘ গবেষণা চালাচ্ছেন। কী কাজ এই বোতামের? এই বোতাম একবার টিপলে আগামী ৩০ দিনের জন্য আপনার ফেসবুক অচল হয়ে যাবে। সাইলেন্ট হয়ে যাবে। ফলে কোনও নোটিফিকেশন বা মেসেজ আসবে না।
কেন এরকম পদক্ষেপ করল ফেসবুক? এতে তো আখেরে তাদের ব্যবসারই ক্ষতি।
[সম্পূর্ণ বিনামূল্যে iPhone X জেতার সুযোগ নিয়ে এল Paytm]
আসলে সম্প্রতি একগুচ্ছ বিশিষ্ট মানুষ ও ফেসবুকের প্রাক্তন কর্মীরা অভিযোগ তুলেছেন, অপরিচিতদের কাছাকাছি আনতে গিয়ে পরিচিতদের দূরে ঠেলে দিচ্ছে ফেসবুক। মানুষ এখন লোক দেখানো সম্পর্কে বিশ্বাসী হয়ে পড়েছেন। ভেঙে যাচ্ছে সমাজের বুনোট। ছিঁড়ে যাচ্ছে আত্মীয়তা। ‘লাইক’ পাওয়ার তীব্র আকাঙ্খা মানুষকে ক্রমশ মেকি করে তুলছে। ফেসবুকে তাৎক্ষণিক জনপ্রিয়তা পাওয়ার আকাঙ্খা সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। বদলে যাচ্ছে মানুষের সাইকোলজি, বলছেন প্রাক্তন ফেসবুকের শীর্ষ কর্তা কামাথ পালিহাপতিয়া। আর এক প্রাক্তন কর্তা শন পার্কার বলছেন, লাইক পাওয়ার জন্য শারীরিক সৌন্দর্যকে ব্যবহার করা হচ্ছে, যৌন উসকানি দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না। ফেসবুক কারও ব্যক্তিগত সম্পর্ককেও প্রভাবিত করতে বলে মতপ্রকাশ করেছেন তিনি।
প্রবল সমালোচনার মুখে পড়েই কি অবশেষে আত্মসমালোচনায় ফেসবুক? ইঙ্গিত কিন্তু তেমনটাই। মিউট বোতাম এনে একটানা ৩০ দিন ফেসবুক থেকে দূরে থাকার সুযোগ আনছেন খোদ সংস্থার কর্তারাই। তাহলে এবার আপনিও নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। সচেতনভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করুন ও সুস্থ থাকুন।
[এই শীতে ‘বাম্পার সেল’-এ ৮০% ছাড়ে স্মার্টফোন কিনতে আপনি তৈরি তো?]
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের