সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন ‘ফ্রিডম ২৫১‘ নিয়ে কী উত্তেজনাই না তৈরি হয়েছিল গোটা দেশজুড়ে৷ ২৫১ টাকার স্মার্টফোন বাজারে আসতে চলেছে জেনেই, কোনওদিকে না তাকিয়ে ফোন কিনতে উদ্যোগী হয়েছিলেন আম জনতা৷ মাত্র দু’দিনেই প্রায় ৭ কোটি ব্যক্তি অনলাইনে এই স্মার্টফোনের জন্য রেজিস্ট্রেশন সেরে ফেলেছিলেন৷ কিন্তু তারপরেই সব আশা শেষ হয়ে যায়৷ ‘রিনগিং বেলস’ সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে এবং সংস্থার সত্যতা যাচাই করতে শুরু হয় সিবিআই তদন্ত৷ আর এরপরই পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন হাতে পাওয়ার আশা ছেড়ে দেন আম আদমি৷
কিন্তু এবার মনে হয় সত্যিই মিলবে ‘ফ্রিডম ২৫১’৷ পিটিআই সুত্রে খবর, ‘রিংগিং বেলস’ সংস্থার কর্ণধার মোহিত গোয়েল জানিয়েছেন, জুন মাসের ২৮ তারিখ থেকে এই স্মার্টফোন ডেলিভারি শুরু হবে৷ ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতেই ফোন পৌঁছবে গ্রাহকদের কাছে৷ সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৭ কোটি জনতার মধ্যে থেকে প্রথম ৩০,০০০ জন গ্রাহকের কাছে পৌঁছে যাবে এই ফোন৷ পাশাপাশি, জানা গিয়েছে প্রতি ফোন তৈরিতে মোট খরচ হয়েছে ২,৫০০ টাকা৷
যদিও এই স্মার্টফোন মানুষের হাতে কীভাবে পৌঁছবে তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে৷ টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও পুরো ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন৷
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা