সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলছে গণছাঁটাই। সবচেয়ে বেশি ক্ষতির মুখে টেক ইন্ডাস্ট্রির কর্মীরা। মাইক্রোসফটের পথে হেঁটে এবার বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করছে গুগল। শুক্রবার সরকারি ভাবে গুগলের মালিক আলফাবেট ইন্কের তরফে জানিয়ে দেওয়া হল, মোট কর্মীর ৬ শতাংশ অর্থাৎ কমপক্ষে ১২ হাজার কর্মীর চাকরি যাচ্ছে।
সম্প্রতি বিল গেটসের কোম্পানি মাইক্রোসফটের (Microsoft) তরফে প্রায় ১১ হাজার কর্মী কমিয়ে ফেলার খবর এসেছিল। এবার গুগল সিইও সুন্দর পিচাইও (Sundar Pichai) ই-মেল করে কর্মীদের দুঃসংবাদ দেন। একই সঙ্গে কর্মীদের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আনুমানিক ১২ হাজার কর্মী কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন বিভাগের কর্মীদের পারফরম্যান্সের ভিত্তিতেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতিমধ্যেই মার্কিন মুলুকের কর্মীদের ই-মেল মারফৎ এই খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য দেশের কর্মীরাও শীঘ্রই ই-মেল পাবেন। সেখানকার নিয়মকানুন মেনে ই-মেল করা হবে বলে খানিকটা বেশি সময় লাগছে।” এরপরই ক্ষমা চেয়ে তিনি বলেন, “এমন সিদ্ধান্তের জন্য আমি অত্যন্ত দুঃখিত। জানি এতে কর্মীদের উপর কী কঠিন চাপ পড়বে। আজকের এই পরিস্থিতি তৈরি হওয়ার সমস্ত দায় আমি মাথা পেতে নিচ্ছি।”
[আরও পড়ুন: ‘একঘেয়ে হয়ে যাচ্ছে’, নিয়োগ মামলায় সিবিআই তদন্তের গতিতে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়]
গুগল (Google), ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা খুঁজে আনে আলফাবেট ইন্ক। কিন্তু মাইক্রোসফটের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতা ক্রমেই বাড়তে থাকায় খরচ কমানোর পথে হাঁটতে বাধ্য হয়েছে তারাও। তাই একটা বড় অংশের কাজ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে গুগল জানিয়েছে, কর্মীদের খালি হাতে বরখাস্ত করা হবে না। কমপক্ষে ৬০ দিন নোটিস পিরিয়ডে থাকাকালীন সম্পূর্ণ বেতন দেওয়া হবে তাঁদের। ২০২২ সালের বোনাস ও পাওনা ছুটিও পাবেন তাঁরা। এছাড়াও গুগলে যত বছর চাকরি করেছেন, সেই সময়কালের প্রতি বছরের হিসেবে দু’সপ্তাহের বেতন দেওয়া হবে। ছ’মাসের স্বাস্থ্যবিমা ও কর্মসংস্থানের পরিষেবাও দেবে কোম্পানি।
[আরও পড়ুন: জোর করে যুবতীর অন্তর্বাসের ভিতরে হাত! গ্রেপ্তার নেইমারের সতীর্থ দানি আলভেজ]
সর্বশেষ খবর
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের