সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএফ (PF) অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করিয়েছেন? না করে থাকলে এখুনি তা সেরে ফেলুন। নাহলে নাও মিলতে পারে আপনার প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত টাকা। কিন্তু আধার-পিএফ সংযুক্ত করবেন কীভাবে? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
অনলাইন ও অফলাইন দু’ভাবেই আধার ও পিএফ লিংক করতে পারবেন। অনলাইনের ক্ষেত্র প্রথমে আপনাকে যেতে হবে EPFO এর ওয়েবসাইটে (https://unifiedportal mem.epfindia.gov.in)। এরপর নিজের UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ম্যানেজ সেকশনে গিয়ে বেছে নিন কেওয়াইসি অপশন। এরপরই আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিংকের জন্য বেশ কিছু তথ্য পাওয়া যাবে। সেখানে আধার নম্বর ও আধার কার্ডে দেওয়া নাম লিখে Service অপশন বেছে নিন। সমস্ত তথ্য দেওয়ার পর UIDAI থেকে আপনার আধার যাচাই করা হবে। কেওয়াইসি যাচাইয়ের পরই আপনার আধার পিএফ লিংক হয়ে যাবে।
[আরও পড়ুন: সিন্ধিয়ার পর কংগ্রেস ছাড়ার পথে Sachin Pilot! রাজস্থানের BJP প্রধানের বক্তব্যে তুঙ্গে জল্পনা]
অফলাইনে কীভাবে আবেদন করবেন? প্রথমে ফিলআপ করুন “Aadhaar Seeding Application”। সেখানে দিতে হবে আধারের সমস্ত তথ্য ও UAN নম্বর। আবেদন পত্রের সঙ্গে দিতে হবে UAN, প্যান ও আধারের কপি। তাতে অবশ্যই সেল্ফ অ্যাটাস্টেট করতে হবে। এই নথি জমা দিতে হবে ফিল্ড অফিসের আধিকারিকের কাছে। ভেরিফিকেশনে সব ঠিক থাকলেই লিংক হয়ে যাবে আধার-পিএফ। মনে রাখবেন এই সংযুক্তিকরণের শেষ তারিখ ১ সেপ্টেম্বর। তাহলে আর দেরি নয়। এখুন আবেদন করুন আপনিও।
[আরও পড়ুন: ত্রিপুরায় TMC’র উপর হামলার প্রতিবাদ, পোস্টার হাতে সংসদের বাইরে বিক্ষোভে দলের সাংসদরা]
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির