Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Kolkata

নামী সংস্থার ভুয়ো ওয়েবসাইটে টাকা হাতানোর চক্র সক্রিয় শহরে, লালবাজারের জালে তিন

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কেক নির্মাতা সংস্থার একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২২, ২২:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২২, ২২:২৩

options
link
নামী সংস্থার ভুয়ো ওয়েবসাইটে টাকা হাতানোর চক্র সক্রিয় শহরে, লালবাজারের জালে তিন zoom
ছবি: প্রতীকী
Advertisement

অর্ণব আইচ: একটি নামী কেক নির্মাতা সংস্থার শাখা দোকান খোলার নাম করে টাকা হাতানোর চক্রের তিনজন গ্রেপ্তার হল পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ধর্মেন্দ্র রাম ও নীতিশ কুমার কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে। প্রিন্স রাজ ধরা পড়েছে বিহার থেকে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ওই কেক নির্মাতা সংস্থার একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে। ওই ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয় যে, কেক সংস্থার হয়ে কেউ নতুন দোকান খুলতে পারেন। তার বদলে তাঁকে লক্ষাধিক টাকা দিতে হবে। সংস্থাটি দোকান সাজিয়ে দেবে। দোকানের ঠিকানাও দিতে বলা হয়। কলকাতার একাধিক ব্যক্তি ওই ফাঁদে পা দেন। তাঁরা অনলাইনে ফর্ম ভরেন। আবার ফোনেও কথা হয়। সেইমতো কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জল্পনাতেই সিলমোহর, বাংলা ছেড়ে ক্রিকেটার ও মেন্টর হিসেবে ত্রিপুরাতে সই ঋদ্ধিমানের]

কিন্তু টাকা দেওয়ার পর কোনও সাড়া না মেলায় তাঁদের সন্দেহ হয়। ওই কেক নির্মাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় যে, ওই ওয়েবসাইটটি ভুয়ো। এর পরই এই ব্যাপারে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। ব্যাংক অ্যাাকউন্ট ও মোবাইলের সূত্র ধরে গোয়েন্দারা তদন্ত শুরু করে তিনজনকে গ্রেপ্তার করেন। গোয়েন্দাদের মতে, এই চক্রের পিছনে আরও বড় মাথা রয়েছে।

লালবাজারের কর্তাদের মতে, এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে ফাঁদ তৈরি করেছে সাইবার জালিয়াতরা। বিভিন্ন নামী সংস্থার ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। তাতে থাকছে জাল বিজ্ঞাপন। কলকাতা পুলিশের পরামর্শ, যে কোনও সংস্থার ওয়েবসাইটে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে কেউ যেন প্রলুব্ধ না হন। তিনি যেন খতিয়ে দেখার চেষ্টা করেন যে, সেই ওয়েবসাইটটি আসল কি না। অনেক সময় নকল ওয়েবসাইটের সঙ্গে আসলের এতটাই মিল থাকে যে, সহজে ধরা পড়ে না। তবু কোনও অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে ওয়েবসাইট যাচাই করে নিতে হবে। এই ভুয়া ওয়েবসাইটের চক্রের অন্য সদস্যদেরও সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: শিনজো আবের মৃত্যুতে বাতিল এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতা সফর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.