সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে লঞ্চ করল লেনোভোর ফোর-জি স্মার্টফোন ভাইব কে ৫৷ ২২ জুন থেকে ফোনটি মিলবে ই-কমার্স সাইট অ্যামাজনে৷ ওইদিন দুপুর একটা থেকে ‘রেজিস্ট্রেশন’ শুরু হবে৷
এবছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভাইব কে ৫ মডেলটি প্রকাশ্যে নিয়ে আসে সংস্থা৷ একইসঙ্গে প্রদর্শিত হয় লেনোভো ভাইব কে ৫ প্লাস মডেলটিও৷ তবে প্লাস মডেলটি গত মার্চ থেকেই বিক্রি হচ্ছিল, দাম ৮, ৪৯৯ টাকা৷ তার থেকে বেশ অনেকটাই কম দাম ভাইব কে ৫ মডেলটির৷ ভারতীয় মুদ্রায় মডেলটির দাম ৬, ৯৯৯ টাকা৷
এবার আসা যাক মডেলটির স্পেসিফিকেশনে৷ অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ বেসড লেনোভো ভাইব কে ৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে৷ ১.৪ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১৫ প্রসেসর, সঙ্গে ২ জিবি র্যাম৷ ইনবিল্ট ১৬ জিবি স্টোরেজ, মেমোরি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷
এবার আসা যাক ক্যামেরার কথায়৷ এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেল এলইডি যুক্ত রিয়ার ক্যামেরা ও ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা পাবেন৷ ফোর-জি সাপোর্টেড এই ফোন, পাবেন ডুয়াল সিম সাপোর্ট৷
সর্বশেষ খবর
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?
-
সোনা বিক্রি করে ডলার কেন? আরবিআইয়ের পদক্ষেপ কতটা স্বাভাবিক ও প্রয়োজনীয়