দ্রুত তরতরিয়ে টাইপ করতে হলে নোটপ্যাডের জুড়ি মেলা ভার। চটজলদি টেক্সট লিখে রাখতে গতিই ভরসা। আর সেই কারণে নোটপ্যাডের আলাদা চাহিদা রয়েছে। এবার নোটপ্যাডে নাকি মিলবে ইমেজ সাপোর্ট। অর্থাৎ ফাইলের সঙ্গে ছবিও সংযুক্ত করা যাবে।
এমনটাই দাবি এক সংবাদমাধ্যমের। জানা যাচ্ছে, উইন্ডোজ ১১-এ এই সুবিধা মিলতে চলেছে।
কিন্তু এই নতুন ফিচারে কি সুবিধার সঙ্গে অসুবিধাও সঙ্গী হতে চলেছে? ইমেজ সাপোর্টের মতো ফিচারের কারণে কি পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে? সংবাদমাধ্যমের সূত্রের দাবি, ন্যূনতম প্রভাবই পড়বে মাত্র। তাছাড়া অন্যান্য বৈশিষ্ট্যের মতোই সেটিংসে গিয়ে ফিচারটি নিষ্ক্রিয় করেও রাখা যাবে। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলায়। সেই পরিবর্তনের ছায়া নোটপ্যাডেও। আজ আর নোটপ্যাড কেবলমাত্র সহজ টেক্সট এডিটর নয়। মাইক্রোসফট একে আপগ্রেড করছে আরও বেশি করে। বলে রাখা ভালো, ওয়ার্ডপ্যাডে কিন্তু এই ফিচার আগেই ছিল। ছিল অন্যান্য ফিচারও। আর সেই কারণেই ওয়ার্ডপ্যাড ক্রমে এমএস ওয়ার্ডেরই একটা কম শক্তিশালী ভার্শন হয়ে উঠেছিল।
আরও পড়ুন:
নতুন ফিচারে কি সুবিধার সঙ্গে অসুবিধাও সঙ্গী হতে চলেছে? ইমেজ সাপোর্টের মতো ফিচারের কারণে কি পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে? সংবাদমাধ্যমের সূত্রের দাবি, ন্যূনতম প্রভাবই পড়বে মাত্র।
ওয়ার্ডপ্যাড বিদায় নিয়েছে আগেই। নোটপ্যাড আলাদা করে প্রিয় হয়ে থেকেছে টেক্সট এডিটর হিসেবে। সেই শূন্যস্থান পূরণ করতেই মাইক্রোসফট চেষ্টা করছে। সম্প্রতি নোটপ্যাডকে আপগ্রেড করা হয়েছে। টেক্সটকে বোল্ড বা ইটালিক্স করা কিংবা বাইরের লিঙ্ক ইনসার্ট করার মতো ফিচার নিয়ে এসেছে মাইক্রোসফট।
এবার সেখানে আসতে চলেছে ইমেজ-সাপোর্ট। তবে সূত্রের দাবি, পরীক্ষামূলক ভাবে এই ফিচার প্রয়োগ করে দেখা গিয়েছে, এতে পারফরম্যান্সে খুব একটা প্রভাব পড়ছে না। জানা যাচ্ছে, ইউজারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই পরিকল্পনা করা হয়েছে। এখন দেখার, কবে সরকারি ভাবে এই ফিচার নিয়ে আসার কথা ঘোষণা করে মাইক্রোসফট।
সম্প্রতি নোটপ্যাডকে আপগ্রেড করা হয়েছে। টেক্সটকে বোল্ড বা ইটালিক্স করা কিংবা বাইরের লিঙ্ক ইনসার্ট করার মতো ফিচার নিয়ে এসেছে মাইক্রোসফট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?