Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
WhatsApp New Rules

এবার হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও টাকা কাটবে! ১ অক্টোবর থেকেই চালু নয়া নিয়ম

কাদের উপর প্রভাব পড়বে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৯:৪১

options
link
এবার হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও টাকা কাটবে! ১ অক্টোবর থেকেই চালু নয়া নিয়ম zoom
এবার সন্তানের হোয়াটসঅ্যাপের রাশ থাকবে বাবা-মায়ের হাতে! প্রতীকী ছবি।
Advertisement

পয়লা অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর ক্ষেত্রে গুনতে হবে টাকা। তবে এই নিয়ম (WhatsApp New Rules) শুধুমাত্র ‘হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম’-এর ক্ষেত্রেই প্রযোজ্য। সাধারণ হোয়াট্স‌অ্যাপ গ্রাহক বা ‘হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ’-এর ক্ষেত্রে মূল্য ধার্য করা হয়নি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে মেসেজ পাঠানোর জন্য নির্দিষ্ট অর্থ দিতে হবে ব্যবহারকারীদের। ভারত সহ অন্যান্য সব দেশের ক্ষেত্রেই এর প্রভাব পড়বে ১ অক্টোবর থেকে। মেটা সূত্রে খবর, প্রতিটি দেশের বাজারে ইউটিলিট ও অথেনটিকেশন মেসেজের মতোই পরিষেবা সংক্রান্ত মেসেজের ক্ষেত্রেও একই হারে মূল্য ধার্য করা হবে। হোয়াটসঅ্যাপের তরফে ব্যবহারকারীদের সতর্ক করে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাদের লেনদেন নথিভুক্ত করা থাকবে না, ১ অক্টোবর থেকে তারা ব্যবসা সংক্রান্ত মেসেজ পাঠাতে পারবে না।

হোয়াটসঅ্যাপ সূত্রে খবর, ‘৩০ সেপ্টেম্বরের মধ্যে সরাসরি-সংযুক্ত ব্যবসায় কোন পদ্ধতিতে লেনদেন হবে, তা নথিভুক্ত করবে না, তাদের জন্য ১ অক্টোবর থেকে আর কোনও ‘সার্ভিস মেসেজ’ বার্তা পাঠাবে না মেটা।’ এই নিয়মে এখন হোয়াটসঅ্যাপের ২৪ ঘণ্টা গ্রাহক পরিষেবার সময়ের মধ্যে পাঠানো নির্দিষ্ট কিছু উত্তরের জন্যও টাকা দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, এত দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের মেসেজ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকদের উত্তর দিতে পারত বিনামূল্যেই। এর মধ্যেই অর্ডার কনফারমেশন ও ডেলিভারি আপডেটও অন্তর্ভুক্ত ছিল। ১ অক্টোবর থেকে এই ২৪ ঘণ্টার মধ্যে বার্তা পাঠানোর ক্ষেত্রে মূল্য ধার্য হবে। উল্লেখ্য, বর্তমানে ভারতে বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলি ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকদের মেসেজের উত্তর দিতে এবং অর্ডারের আপডেটও বিনামূল্যেই পাঠাতে পারবে। কিন্তু ১ অক্টোবর থেকে তা আর হবে না। মেটা জানিয়েছে, পরিবর্তিত নিয়মে সীমিত সংখ্যক মেসেজ বিনামূল্যে থাকবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেটার মূল্যের তালিকা অনুযায়ী, ১ অক্টোবর থেকে, প্রতিটি বার্তার জন্য জিএসটি ছাড়া ০.১১৫ টাকা দিতে হবে। উদাহরণ হিসেবে বলতে গেলে, কোনও প্রতিষ্ঠান যদি ১০০০ অর্ডার পাঠায়, তবে জিএসটি ছাড়া তাদের ১১৫ টাকা দিতে হবে। ১৮ শতাংশ জিএসটি-সহ সেই পরিমাণ হবে ১৩৫.৭০ টাকা। পাঠানো মেসেজের ধরনের উপর ভিত্তি করে এই মূল্য পরিবর্তিত হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.