সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই মাসের শুরুতেই রিলায়েন্সের লাইফ ব্র্যান্ডের স্মার্টফোনগুলির দাম একধাক্কায় অনেকটাই কমে গেল৷
এখন থেকে লাইফ ওয়াটার ২ মডেলটি ১৩,৪৯৯ টাকা নয়, মিলবে ৯,৪৯৯ টাকায়৷ লাইফ উইন্ড ৬ মডেলটিরও দাম কমে হল ৫,৯৯৯ টাকা৷ লাইফ ফ্লেম ২ মডেলটির দাম কমল প্রায় ১৩০০ টাকা৷ ফোনটি এখন কিনতে পাওয়া যাবে মাত্র ৪,৭৯৯ টাকায়৷
উপরের মডেলগুলির পাশাপাশি লাইফ ব্র্যান্ডের আরও একগুচ্ছ মডেলের দাম কমেছে৷ লাইফ ফ্লেম ৪, ৫ ও ৬ এখন বিক্রি হচ্ছে মাত্র ২,৯৯৯ টাকায়৷ লাইফ-এর সবকটি ফোনের সঙ্গে রিলায়েন্স জিও-র তিন মাসের ফ্রি আনলিমিটেড ডেটা ও ভয়েস কলিং অফার মিলছে৷ ভেবে দেখুন, মাত্র ২,৯৯৯ টাকায় একজন গ্রাহক নতুন ফোর-জি স্মার্টফোনের সঙ্গে ৩ মাসের অনলিমিটেড ফ্রি ডেটা ও ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন৷ এ দেশে এখনও রিলায়েন্স জিও-র 4G-র বাণিজ্যিক পরিষেবা শুরু হয়নি৷ এমপ্লয়ি রেফারাল প্রোগ্রামের মাধ্যমে পরীক্ষামূলক পরিষেবা শুরু হয়েছে৷ রিলায়েন্স সিডিএমএ গ্রাহকরা তাঁদের পুরনো ফোন পাল্টে নতুন লাইফ হ্যান্ডসেট পেতে পারেন আকর্ষণীয় অফারে৷
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান