মিউজিক অ্যাপ স্পটিফাইয়ের অনুরাগী বহু মানুষ। হালফিলে গান শোনার জন্য স্পটিফাইয়ের মতো অ্যাপের ভরসায় থাকেন অনেকেই। এবার তাঁদের জন্য সুখবর। স্পটিফাই নিয়ে এসেছে তিনটি নয়া ফিচার। যা শ্রোতাদের অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে।
এই তিন ফিচারের অন্যতম প্লে লিস্ট ফোল্ডার। এবার আপনি অ্যাপের মধ্যেই একটি প্লে লিস্ট ফোল্ডার বানিয়ে সেখানে নিজের প্লে লিস্ট রাখতে পারবেন। অর্থাৎ জিমে গিয়ে ট্রেডমিল করার সময়ও আপনার সমস্ত প্রিয় গান একত্রে বাজানো যাবে কোনও ঝঞ্ঝাট ছাড়াই।
আরও একটা ব্যাপার। ফোনের প্লে লিস্টের ভিতরে ঢুকে একসঙ্গে প্রচুর এডিট যেমন করা যাবে তেমনই বহু গান অন্যত্র সরানো বা মুছে ফেলাও যাবে। অর্থাৎ, আপনি একই সঙ্গে একাধিক ট্র্যাক, পডকাস্ট এপিসোড এবং বই— সবকিছুই এক নিমেষে সরিয়ে নিতে বা ডিলিট করতে পারবেন।
আরও পড়ুন:
অ্যান্ড্রয়েড ডিভাইসে যুক্ত হওয়া তৃতীয় নতুন ফিচারটি হল ‘রি-শাফল’ বাটন। বারবার শাফল মোড বন্ধ ও চালু করার ঝামেলা দূর করার উদ্দেশ্যে তৈরি এই বাটন। স্ক্রিনের নিচের দিকে অবস্থিত ‘প্লে কিউ’-এর মধ্যেই এই বাটনটি মিলবে। এদিকে এরই পাশাপাশি iOS সংস্করণেও ব্যাকগ্রাউন্ডে গান এবং পডকাস্ট ডাউনলোড করার সুবিধা মিলছে। এই সুবিধাটি অবশ্য অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আগে থেকেই ছিল।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য এই ফিচারগুলি আনা হয়েছে। কিন্তু অনেকেই জানাচ্ছেন, এখনও তাঁদের ফোনে অ্যাপটি খুলে এই নয়া ফিচারগুলি পাচ্ছেন না। মনে করা হচ্ছে, শিগগিরি সকলেই পাবেন আপডেটগুলি। এদিকে সম্প্রতি আরও একটি চমক দিয়েছে স্পটিফাই। ইউটিউব তাদের ‘ক্লিপস’ ফিচারটি বন্ধ করে দিয়েছে সম্প্রতি। এরপর সেটাকেই তুন রূপে ফিরিয়ে আনছে স্পটিফাই। যার মাধ্যমে একটি সাধারণ লিঙ্কের সাহায্যে পছন্দের পডকাস্টের নির্দিষ্ট অংশগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে সহজেই। এই নতুন ফিচারের নাম ‘পডকাস্ট ক্লিপস’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভেদাভেদহীন মহামিলন, শ্রীমন্দির ছেড়ে কেন রাজপথে নামেন জগতের নাথ?
-
জগন্নাথদেবের মহাপ্রাসাদে থাকে ‘টঙ্কা তোরানি’, প্রবল গরমে শরীর ঠান্ডা রাখে টক-ঝাল এই পানীয়
-
সাদ্দাম বধে ঘাঁটি গেড়েছিল ইরাকে, ২৩ বছর পর অবশেষে তল্পিতল্পা গোটাচ্ছে মার্কিন সেনা
-
‘বাঙালির তুমি’… ঘটি-বাঙালের তর্কেই বিশ্ব পরিক্রমা সেরে নেয় বাঙালির ফুটবল
-
ভুয়ো কাগজ দেখিয়ে চার কোটির ব্যাঙ্ক প্রতারণা! হাওড়ায় গ্রেপ্তার ৩