সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু ই-কমার্স সাইটের বিরুদ্ধেই অভিযোগ, তারা গ্রাহকদের কার্যত বাধ্য করে ডেবিট (Debit Card) ও ক্রেডিট কার্ডের (Credit Card) তথ্য সেখানে সংরক্ষণ করে রাখতে। এর ফলে কার্ডের তথ্য চুরি হওয়া যাওয়ার ঝুঁকিও থেকে যায়। কিন্তু এবার সেই ঝুঁকির দিন শেষ হতে চলেছে। নতুন বছরের প্রথম থেকেই ‘টোকেনাইজেশন’ পদ্ধতিতে লেনদেন শুরু হতে চলেছে। আর কার্ডের ১৬ সংখ্যার নম্বর, এক্সপায়ারি ডেট কিংবা সিভিভি দিতে হবে না। তার বদলে দিতে হবে কেবল টোকেন নম্বর। অর্থাৎ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে অনলাইন কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের নিয়ম বদলে যাবে।
কী হবে টোকেনাইজেশনের এই নিয়ম? এবার থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের সাহায্যে কেনাকাটার সময় কার্ডের বিস্তারিত তথ্য আর দিতে হবে না। এবার থেকে তার বদলে দিতে হবে কোড। ওটাকেই টোকেন বলা হচ্ছে। কার্ড অনুযায়ী আলাদা হবে টোকেন।
কী সুবিধা এই কার্ডে কেনাকাটা করার?
[আরও পড়ুন: গুগলের অ্যান্ড্রয়েড প্রযুক্তির ভুল ধরিয়ে মোটা অঙ্কের ইনাম জিতলেন ভারতীয় যুবক]
জানা যাচ্ছে, এর ফলে কোনও থার্ড পার্টি অ্যাপই আর ক্রেতার কার্ডের তথ্য পাবে না। সংরক্ষণ করাও তাই সম্ভব নয়। এবিষয়ে আরবিআই যে বিজ্ঞপ্তি পেশ করেছে, তাতে বলা হয়েছে, ১ জানুয়ারির আগেই এই তথ্যগুলি মুছে ফেলতে হবে।
সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে কোনও কোনও ই-কমার্স সাইটে সংরক্ষণ করে রাখা তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। এবার নতুন নিয়মের ফলে এই ধরনের ঘটনা ঘটবে না বলেই মনে করা হচ্ছে। কিন্তু কীভাবে মিলবে এই টোকেন? সেজন্য কার্ড প্রদানকারী সংস্থা বা ব্যাঙ্কের কাছে অনুরোধ করতে হবে গ্রাহকদের।
[আরও পড়ুন: ভ্যাকসিন নিয়ে অবহেলা করলে মিলবে না বেতন, যেতে পারে চাকরিও! কর্মীদের জানাল এই সংস্থা]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা