বিধান নস্কর, বিধাননগর: ফেসবুকে প্রেমের ফাঁদ পাতা। পা দিলেই বিয়ের জাল জড়াতে তৈরি প্রতারক। আর তাঁর টোপ গিললেই ফাঁকা হবে অ্যাকাউন্ট। এমনই অভিযোগ পেতেই তদন্তে নামে উত্তর ২৪ পরগনার নারায়নপুর থানার পুলিশ। হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে মাস্টারমাইন্ডকে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম নাগা রাজেন। কর্নাটকের বাসিন্দা। অভিযোগ, নিজের বিবাহিত জীবন গোপন রেখে সোশাল মিডিয়ায় যুবতীদের সাথে আলাপ করে ফাঁদে ফেলত ধৃত যুবক। প্রথমে যুবতীদের সাথে সোশাল মিডিয়ায় আলাপ করতেন। পরে তাঁকে বৈবাহিক জালে জড়াতেন। তার পর ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিতেন রাজেন। এরকমই এক অভিযোগ জমা পড়ে নারায়ণপুর থানায়।
[আরও পড়ুন: সাইবার ক্রাইমের শিকার মহেশবাবুর মেয়ে, বেজায় ক্ষুব্ধ সুপারস্টার, দিলেন হুঁশিয়ারি]
নারায়ণপুরের বাসিন্দা এক মহিলা অভিযুক্তের ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খোয়া যায়। পরে তিনি প্রতারিত হয়েছে বুঝতে পেরে নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে নারায়ণপুর থানার পুলিশ অভিযুক্ত যুবক নাগা রাজেনকে হাওড়া থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মেয়েদেরকে এভাবে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত অভিযুক্ত। ধৃত নাগা রাজেনকে আজ বারাকপুর আদালতে তোলা হবে।
[আরও পড়ুন: প্রিয় মানুষকে প্রমিস করার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৬টি বিষয়]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি