সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনাদেনা৷”
প্রেমের সংজ্ঞা থাক আর নাই বা থাক, পদ্ধতি জানা ভীষণ দরকার৷ ভালবাসার প্রকৃত পরশেই মেলে প্রেমের অমৃতকুম্ভের সন্ধান৷ এই সন্ধান পেতে হলে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম৷ তাহলেই প্রেম এসে ধরা দেবে বসুন্ধরার মাঝে৷

১) উত্তম শ্রোতা: প্রেমের ক্ষেত্রে ভাল শ্রোতা হওয়া খুবই আবশ্যক৷ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই নিয়ম সবচেয়ে বেশি প্রযোজ্য৷ যত বেশি কথা শুনবেন, তত বেশি প্রিয়তম হয়ে উঠবেন৷
২) চোখে-চোখে: চোখে-চোখে কথা বলুন, তাহলে মুখে কিছু বলার প্রয়োজনই পড়বে না৷ এক মনের কথা আরেক মনের গভীরতম স্থানে ঠিক পৌঁছে যাবে৷ আর পছন্দের মানুষটি আপনাকে চোখে হারাবে৷
৩) ভরসা: প্রেমের অতি আবশ্যক নিয়ম৷ ভালবাসা হামেশাই ভরসা খোঁজে৷ একবার যদি সঙ্গীর ভরসা আদায় করা যায়৷ তাহলে আপনিই হয়ে উঠবেন তাঁর একমাত্র আশ্রয়৷
৪) হাসি: চাঁদের একটুখানি হাসিতেই প্রেমের সব বাঁধ ভেঙে যায়৷ সম্পর্কের আকাশে যতই কালো মেঘ জমুক না কেন, এক হাসিতেই সব সমস্যার সমাধান হয়ে যেতে বাধ্য৷
৫) ছোঁয়া: ভালবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়৷ এর মাধ্যমেই হয় ভাল-মন্দের পরিচয়৷ আর এই পরিচয় আপনি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না৷
তাই, ভাল করে ভালবাসুন৷ আর নিয়ম করে জীবনকে করে তুলুন প্রেমসুধায় পরিপূর্ণ৷

সর্বশেষ খবর
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়