সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত কিছুই তো ভাইরাল হয় ইন্টারনেটে। সব কিছু আমার আপনার নজর কাড়ে না। তবে গত বছরে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া বহু ছবি বেশ কিছু মানুষের ভাগ্য বদলে দিয়েছিল। যেমন ধরুন পাকিস্তানের সেই নীল চোখের চা বিক্রেতা। বা নেপালের সেই সুন্দরী তরকারিওয়ালি। নতুন বছরেও এমন ছবি ভাইরাল হল ইন্টারনেটে। নতুন বছরে প্রথম ইন্টারনেটে ঝড় তোলা ছবিটি একটি সুন্দরী মেয়ের। তবে তাঁর সৌন্দর্য রাতারাতি তাঁকে নেটদুনিয়ায় বিখ্যাত করে তোলেনি। বরং তাঁর ভাইরাল হয়ে যাওয়া ছবিটি দেখে প্রশ্ন জাগছে তাঁর কটি পা? আপাতদৃষ্টিতে ছবিটি দেখে মনে হচ্ছে যুবতীর পায়ের সংখ্যা তিনটি।
আর এই তিন পেয়ে যুবতীকে দেখেই অবাক নেটদুনিয়া। এমন আশ্চর্য ছবির দিকে প্রায় মিনিট খানেক তাকিয়ে থাকলে বোঝা যায়, আসলে যুবতীর আমার-আপনার মতো ঠিক দুটো পা রয়েছে। ছবি তোলার সময় তিনি কেবল মাটির ফুলদানি সঙ্গে নিয়েছেন। যাকে দেখে হুবহু তৃতীয় পায়ের মতো মনে হচ্ছে।
সর্বশেষ খবর
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৭৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে