সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশা তো কতজনই পাল্টান৷ কিন্তু সফল হন কতজন? ক’জনই বা নতুন পেশায় এসে দুনিয়াকে তাক লাগাতে পারেন! হাতোগোণা কয়েকজনই এমন সাফল্যের স্বাদ পান৷ যেমন পিয়া মুলেনবেক৷
কে তিনি? বর্তমানে মডেল হিসেবে তিনি সুপরিচিত৷ এছাড়া স্পোর্টস ইনারওয়্যার কোম্পানির মালকিনও তিনি৷ যোগ ব্যায়ামের জন্য প্রয়োজনীয় পোশাক তৈরি করে তাঁর কোম্পানি৷ কিন্তু জীবনের শুরুটা তাঁর এরকম ছিল না৷ কেরিয়ার শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে৷ কিন্তু ইচ্ছে ছিল হয় মডেল হবেন, নয় ব্লগার৷ আর সে ইচ্ছেপূরণের সাহস দেখিয়েই দুনিয়াকে চমকে দিয়েছেন তিনি৷

রিস্ক না নেওয়াই জীবনের বড় রিস্ক- ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের এ কথা যেন তাঁর জীবনে অক্ষরে অক্ষরে সত্যি৷ ২০১৪ সালে জীবনের বড় রিস্কটা নিয়েছিলেন তিনি৷ আইনের পেশা ছাড়লেন৷ শুরু করলেন তাঁর মডেলিং ও খেলার পোশাক তৈরির কোম্পানি৷ এই খাতিরেই পূরণ হল তাঁর মডেল হওয়ার স্বপ্ন৷ নিজের প্রডাক্টের জন্য নিজেই মডেল হলেন৷ এবং সে সিদ্ধান্ত যে একদম ভুল নয় তা তো বলাই বাহুল্য৷

জন্মসূত্রে জার্মানি হলেও তিনি অষ্ট্রেলিয়ার বাসিন্দা৷ নিজের মডেলিংয়ের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তখন অভাবিত সাড়া পেয়েছিলেন৷ মানুষের সেই আগ্রহই তাঁকে মডেলিং কেরিয়ারে উৎসাহ যুগিয়েছিল৷

অবশ্য ব্লগার হওয়ার স্বপ্নও তিনি ছেড়ে দেননি৷ ‘গ্রাজিয়া’ নামে এক পত্রিকার মার্কেটিং এডিটরও হন তিনি৷

কিছুদিন আগেও তিনি ভাবতেন, সকালে অফিস যাবেন৷ ঠিক সময়ে বাড়ি ফিরবেন৷ ব্যাস জীবন এটুকুই৷ কিন্তু ব্যবসা শুরুর পর সব যে বদলে গিয়েছে তা স্বীকার করেন পিয়া৷ এবং তা তিনি উপভোগ করছেন চুটিয়ে৷

নিজের সাফল্যের পাশাপাশি সমাজের কথাও আছে তাঁর ভাবনাতে৷ আর তাই তাঁর কোম্পানি ‘স্লিঙ্কি’র লাভের একটা অংশ তিনি তুলে রাখেন সমাজকল্যাণমূলক কাজে৷

#PiaMuehlenbeck #Model #Lawyer #
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের