সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত-গ্রীষ্ম-বর্ষা, মধ্যবিত্তের এখন এসিই ভরসা৷ এদিকে চড়চড়িয়ে বাড়ছে মিটার, মাস গেলে তখন বিল আসছে পাহাড় প্রমাণ৷ শ্যাম-কুল, দুইই রাখা যে তখন বড় দায় হয়ে দাঁড়ায়৷ মাথা তখন হন্যে হয়ে খুঁজে বেড়ায় উপায়৷ শুধু ইচ্ছে থাকলেই উপায় হয় না, এসির ব্যবহার জানলেও উপায় থাকে হাতের মুঠোয়৷
অনেকেরই ধারণা এসির তাপমাত্রা যত কম হবে ততই ঠান্ডা হবে পারিপার্শ্বিক আবহাওয়া৷ বাইরের গরমের হাত থেকে নিষ্কৃতি পেতে তাই অনেকেই এসির তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস করে দিয়ে থাকেন৷ কিন্তু, ২৩-২৪ ডিগ্রিতেও দিব্যি কাজ করে এই মেশিন৷
কারণ ডিগ্রি ১৬ হোক বা ২৩, এসির কম্প্রেসর হামেশা একই পরিমাণে কাজ করে৷ তার মুখ্য উদ্দেশ্য ঘরের তাপমাত্রা মনোরম করা৷ একবার তা হয়ে গেলে কম্প্রেসর নিজে থেকেই বন্ধ হয়ে যায় এসির ফ্যানটি অন করে৷ আবার ঘরের তাপমাত্রা বাড়লে, কম্প্রেসর নিজে থেকেই চালু হয়ে যায়৷ যত কম সময় কম্প্রেসর চলবে তত কমই বিদ্যুৎ অপচয় হবে৷
এছাড়াও এসি-র তাপমাত্রা যদি ২৫-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায়৷ তাহলে বারবার তা অন-অফ করতে হয় না৷ এর ফলেও বিদ্যুতের সাশ্রয় হয় এবং বিলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়৷

সর্বশেষ খবর
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি