Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Instagram

বিশ্বজুড়ে আচমকা স্তব্ধ ইনস্টাগ্রাম! চরম ভোগান্তিতে হাজার হাজার ইউজার

ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টাগ্রাম খুললেই দেখাচ্ছে, 'Sorry Something went Wrong।' এক্স হ্যান্ডেলে সমস্যার কথা তুলে ধরেছেন বহু ইউজার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৪২

options
link
বিশ্বজুড়ে আচমকা স্তব্ধ ইনস্টাগ্রাম! চরম ভোগান্তিতে হাজার হাজার ইউজার zoom
ফাইল ছবি

বিশ্বজুড়ে বৃহস্পতিবার সকালে আচমকা স্তব্ধ ইনস্টাগ্রাম। বিভ্রাটের শিকার হলেন হাজার হাজার ইউজার। জানা যাচ্ছে কারও কারও ক্ষেত্রে অ্যাপ কাজ করলেও ওয়েব সাইটে সর্বত্র সমস্যা দেখা দিচ্ছে। ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টাগ্রাম খুললেই দেখাচ্ছে, ‘Sorry Something went Wrong।’ এক্স হ্যান্ডেলে সমস্যার কথা তুলে ধরেছেন বহু ইউজার। একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

 

Advertisement

সোশাল মিডিয়া ছাড়া এক মুহূর্তও কেউ ভাবতে পারেন না। স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালেও ঘুম ভাঙতেই সোশাল মিডিয়ায় নজর রাখেন সকলে। তখনই ইনস্টাগ্রাম লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন বহু ইউজার। ডাউনডিটেক্টরের সূত্র মারফত জানা গিয়েছে, বিপুল সংখ্যক ইউজাররা অভিযোগ জানিয়েছেন যে মোবাইল ও ডেস্কটপে ইনস্টাগ্রাম কাজ করছে না।  

এক্স হ্যান্ডেলে এই সমস্যার কথা তুলে ধরেছেন ব্যবহারকারীরা। স্ক্রিন শট শেয়ার করে কেউ লিখেছেন, “একটা মিমে কমেন্ট করতে গেলাম। দেখলাম ‘Sorry Something went Wrong দেখাচ্ছে। বারবার একই সমস্যা। বুঝতে পারলাম ইনস্টাগ্রাম ডাউন।’ কেউ আবার দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। কেউ আবার হুড়োহুড়ির ভিডিও পোস্ট করে খানিকটা রসিকতার সুরেই লিখেছেন, ‘ইনস্টাগ্রাম ডাউন কিনা নিশ্চিত হতে সবাই এখন ইনস্টাগ্রামে দৌঁড়চ্ছে।’ যদিও এবিষয়ে এখনও ইনস্টাগ্রামের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কেউ লিখেছেন, “একটা মিমে কমেন্ট করতে গেলাম। দেখলাম ‘Sorry Something went Wrong দেখাচ্ছে। বারবার একই সমস্যা। বুঝতে পারলাম ইনস্টাগ্রাম ডাউন।’

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.